বেশ কয়েকদিন ধরে প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। হুমকিটা ছিল বিধায়ক রবিউল আলম চৌধুরীর উদ্দেশ্যে। পাঙ্গা নিলে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি হুমায়ুন কবীরের। এবার তাঁর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকলেন দলের সাত পঞ্চায়েত প্রধান।
বেশ কয়েকদিন ধরেই বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিচ্ছিলেন হুমায়ুন কবীর। তার জন্য প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়েছিল। কিন্তু তাতেও তাঁর হুমকি থামেনি। ভরতপুর ২ নম্বর ব্লকের সাতজন গ্রাম পঞ্চায়েত এবার তাঁর বিরুদ্ধে নালিশ করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। জানা গিয়েছে লিখিত নালিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যা নিয়ে ইতি মধ্যেই দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।
বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে সাত জন পঞ্চায়েত প্রধান নালিশ করেছেন, নিজের কিছু সমাজবিরোধী সাঙ্গ-পাঙ্গদের দিয়ে তিনি বাধা দিচ্ছেন পঞ্চায়েত উন্নয়নের কাজে। ঠিকাদারদের কাছ থেকেও ২৫ থেকে ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন তিনি। অভিযোগ পঞ্চায়েত প্রধানদের।
এদিকে নিজের ওপর আশা অভিযোগ একেবারে উড়িয়ে দিচ্ছেন বিধায়ক হুমায়ুন কবীর। অভিযোগের কথা সামনে আসতেই ক্ষোভ প্রর্দশন করেছেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, মামলা করবেন ওই সাত পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগে অসুবিধে তৈরি হচ্ছে তৃণমূল শিবিরে। এখন দেখার পুরো বিষয়ে কি পদক্ষেপ নেন! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এর আগে ২০১১-তে জোট প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস-বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বারবার দলবদল করেছেন তিনি। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন, ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইমনকল্যাণ মুখোপাধ্যায়কে ৪৩ হাজার ভোটে হারিয়ে।
কিন্তু তাঁকে ঘিরে এই মুহূর্তে কোন্দল চলছে তৃণমূল কংগ্রেস শিবিরে।এইমুহূর্তে তাঁর বিরুদ্ধে করা সাতজন পঞ্চায়েতের অভিযোগ নিয়ে, কোনো সিদ্ধান্ত জানান নি অভিষেক বন্দ্যোপাধ্যায়।






