বিজেপির শ্রাবন্তীকে জন্মদিনে উপহার পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি! আনন্দে আত্মহারা নায়িকা, এবার কি তবে সবুজ শিবিরে যোগ?

কতই রঙ্গ দেখি দুনিয়ায়! না গোটা দুনিয়ায় যাওয়ার আগে এই বঙ্গে এলেই হবে। বঙ্গদেশের রঙ্গতামাশা কম হয় না, বিশেষ করে রাজনৈতিক জগতে। এই যেমন এবার বিজেপির তারকা সদস্যা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শুভেচ্ছাপত্রের ছবি শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হল ট্রোল।

প্রত্যেকেই নির্বাচনের টিকিট পেলেও জয়ের মুখ দেখতে পাননি কেউই। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিপুল ভোটে পরাস্ত হন। বিধানসভা নির্বাচনের পর রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে আনেন বেশিরভাগ তারকাই। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও এক সাক্ষাৎকারে জানান এখন অভিনয়ের দিকেই মন দিতে চান তিনি। কারণ বাংলার মানুষ তাঁকে অভিনেত্রী হিসাবেই দেখতে চান। এরপরেই হঠাৎ ১৮০° ঘুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

কিছুদিন আগেই অভিনেত্রীর জন্মদিন ছিল। অনুরাগীদের শুভেচ্ছায় আপ্লুত অভিনেত্রী। কিন্তু তার সেরা উপহারটা গতকাল অনুরাগীদের সাথে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন।অভিনেত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।সেখানে লেখা, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরো সাফল‍্য, আরো আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।’

শুভেচ্ছাবার্তা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি সম্মানিত হলাম। এটা আমার জন্মদিনের সেরা উপহার। ধন‍্যবাদ দিদি।’

শ্রাবন্তীর এমন ভোলবদল দেখে কটাক্ষ করেছেন নেটিজেনরা।একের পর এক কটাক্ষ উড়ে এসেছে। একজনের প্রশ্ন, ‘তোমার বর পরিবর্তন দেখতে রাজ‍্যবাসী অভ‍্যস্ত, এখন কি দল পরিবর্তন করতে চাইছো?’ আবার আরেকজন কটাক্ষ ছুঁড়েছেন, ‘কে কখন কোন দলে ঠিক নেই। যেদিকে হাওয়া এরা সেদিকে। সব সুবিধাবাদী।’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে যোগ দিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছিলেন অভিনেত্রী।টুইটে তিনি লিখেছিলেন, ‘পিসি ভাইপো রাজনীতির জন‍্যই নেতা, কর্মী, মন্ত্রীরা তৃণমূল ছাড়তে বাধ‍্য হচ্ছে। এই দুজন সবসময় নিজেদের ক্ষমতার অপব‍্যবহার করে এসেছে।’ তবে নির্বাচনে জেতার পরে তৃণমূলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন শ্রাবন্তী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর