তাৎপর্যপূর্ণ উদ্যোগ ফেসবুকের, ‘নো ভোট টু বিজেপি’ গ্রুপকে ব্লক করা হল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের তরফে

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে নানান সংগঠন গড়ে ওঠে। নানান জায়গাতেই ট্রেন্ড হতে থাকে, ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানান পোস্টও লক্ষ্য করা গিয়েছিল।

নির্বাচনের আগে নাগরিক উদ্যোগ হিসেবে শহরের কিছু মানবাধিকার ও গণ আন্দোলনের কর্মী এই ‘নো ভোট টু বিজেপি’ নামের আমাজিক মঞ্চ গড়ে তোলে। ভোটের সময় বিজেপির বিরুদ্ধে নানান প্রচার চালায় তারা। এবার এই ‘নো ভোট টু বিজেপি’ নামের সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপকে ব্লক করে দিল ফেসবুক। কিছুদিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘বাংলায় নিরাপদ নয় হিন্দুরা, #টিএমসিতালিবান রুল চলছে’, জোর করে সন্ন্যাসীর মুখে মদ ঢেলে দেওয়ার ঘটনায় প্রতিবাদে বিজেপি

বিজেপি নেতাদের অভিযোগ ছিল, তৃণমূলে মদতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপত্তি ছিল সিপিএমেরও। তাদের দাবী ছিল, তৃণমূলকে বাড়তি সুবিধা করে দিতেই এই গ্রুপ তৈরি হয়েছে। তবে নির্বাচনের সময় এই বিষয়ে ফেসবুক কোনও পদক্ষেপ করেনি। সেই সময় বিজেপি নেতাদের অভিযোগ ছিল যে এই মঞ্চের প্রচার তাদের বিরুদ্ধে গিয়েছে।

‘বিজেপিকে একটিও ভোট নয়’ বলেও ফেসবুকে একটি গ্রুপ রয়েছে। তবে এই গ্রুপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ফেসবুক। এই সময় এই ‘নো ভোট টু বিজেপি’ গ্রুপকে ব্লক করে দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সূত্রের খবর, এই ধরণের কিছু গণ উদ্যোগের মঞ্চকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে উদ্যোক্তাদের মধ্যে।

জানা গিয়েছে, এই বিষয়ে আলোচনার জন্য আগামী ২৪শে আগস্ট একটি বৈঠকও ডাকা হয়েছে। এর আগেই এমন একটি সিদ্ধান্ত নিল ফেসবুক। ত্রিপুরা ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও এই মঞ্চ প্রচার চালানোর কথা ভাবছিল বলে খবর।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআইয়ের ৪টি বিশেষ দল, নিযুক্ত ২৪ আধিকারিক

তবে এই গণ উদ্যোগের মঞ্চকে নিয়ে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক দল গঠন করা হলে, গণ উদ্যোগ মঞ্চের লক্ষ্য ব্যর্থ হবে। কারণ বড় বড় রাজনৈতিক দলের মাঝে তারা হারিয়ে যাবে।

আরও অন্যান্য খবর