‘বাংলায় নিরাপদ নয় হিন্দুরা, #টিএমসিতালিবান রুল চলছে’, জোর করে সন্ন্যাসীর মুখে মদ ঢেলে দেওয়ার ঘটনায় প্রতিবাদে বিজেপি

আশ্রমের প্রাঙ্গণে বসে মদ খাওয়ার বিরোধিতা করেছিলেন তিনি। এর জেরে উল্টে তাঁর মুখেই জোর করে মদ ঢেলে দেয় দুষ্কৃতীরা। রামপুরহাটে সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দেওয়ার ঘটনায় সরব বিজেপি। প্রশ্ন উঠল রাজ্যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে।

এই ঘটনায় সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। আক্রান্ত সন্ন্যাসীর ভিডিও প্রকাশ্যে এনে প্রতিবাদ জানিয়েছেন তারা। এই ঘটনায় তারা স্তম্ভিত, এমনটাও জানিয়েছেন।

এই ঘটনায় দিলীপ ঘোষ লেখেন, “হিন্দু সন্ন্যাসীর মুখে মদ ঢেলে একাদশীর উপোস ভঙ্গ হচ্ছে!! এই রাজ্য হিন্দুদের জন্য আদৌ আর সুরক্ষিত আছে”? তাঁর কথায়, “এর থেকে লজ্জার আর দুঃখের কিছু হতে পারে না। রামকৃষ্ণ মিশনের স্বামীজিই আজ আক্রান্ত। তাঁর মুখে জোর করে মদ ঢেলে একাদশী ভঙ্গ করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের মহিমা কালিমালিপ্ত হচ্ছে বাংলায়”।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন রাজু বিস্তা। তিনি লেখেন, “আমি ভিডিওটা দেখে স্তম্ভিত ও মর্মাহত। বাংলায় তো রামকৃষ্ণ মিশনের স্বামীজিরই কোনও নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কী অবস্থা তাহলে! বাংলায় #টিএমসিতালিবান রুল চলছে”।

https://twitter.com/RajuBistaBJP/status/1428403509301481472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1428403509301481472%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fkolkata-bjp-leader-protest-the-case-of-rampurhat-monk-assault-402244.html

এই বিষয়ে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপ মিত্র চৌধুরী লিখেছেন, “বাংলায় ধর্ম, মানবতা আক্রান্ত। গেরুয়া বসনধারী স্বামীজি আক্রান্ত। তাঁদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে”।

https://twitter.com/sreerupa_mitra/status/1428421491427745792?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1428421491427745792%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fkolkata-bjp-leader-protest-the-case-of-rampurhat-monk-assault-402244.html

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে রামপুরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে, এদিন রাতে কিছু চিৎকার শুনতে পেয়ে বাইরে বেরোন ওই সন্ন্যাসী। দেখেন কয়েকজন যুবক আশ্রম প্রাঙ্গণে বস্বে মদ্যপান করছে। তাদের সেখানে মদ্যপান করতে বারণ করেন সন্ন্যাসী।

কিন্তু অভিযোগ, সেই সময় সেই সন্ন্যাসীকে মারধর শুরু করে ওই দুষ্কৃতীরা। তাই-ই নয়, তাঁর মুখে জোর করে মদ ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। সন্ন্যাসী চিৎকার করে উঠতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অভিযোগ, এরপর থেকে সন্ন্যাসীকে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা। রামপুরহাট থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করেন সন্ন্যাসী।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআইয়ের ৪টি বিশেষ দল, নিযুক্ত ২৪ আধিকারিক

এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। সন্ন্যাসীকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে।

RELATED Articles