মনরেগা প্রকল্পে গত চার বছরে ১০০ দিনের কাজে ৯৩৫ কোটি টাকার নয়ছয় নানান রাজ্যে, রয়েছে বাংলার নামও

কেন্দ্রীয় পল্লি উন্নয়ন মন্ত্রকের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তরফে জানা গিয়েছে এ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা যোজনা বা মনরেগার নানান প্রকল্পে গত চার বছরে ৯৩৫ কোটি টাকা রীতিমতো নয়ছয় করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত তথ্য মিলেছে। সেখান থেকেই এই খবর প্রকাশ্যে এসেছে। গত চার বছর ধরে দেশের নানান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ২.৬৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতে একটি সমীক্ষা চালানো হয়। মনরেগার ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্য মেলেনি। নেটওয়ার্কের সমস্যার কারণে নাকি কাজ করা সম্ভব হয়নি।

রাজ্যের ভিত্তিতে পরিসংখ্যান করলে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে অর্থ অপচয় সবচেয়ে বেশি হয়েছে। এরপরই এই তালিকায় নাম রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, পশ্চিমবঙ্গ, ও বিহারের।

আরও পড়ুন- খুন-হামলা-ধর্ষণের আখড়া হয়ে উঠেছে বীরভূম, সিবিআইয়ের পেশ করা রিপোর্টে তোলপাড় রাজ্য

সম্প্রতি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন সচিব নগেন্দ্র নাথ সিনহা এই প্রেক্ষিতে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছে একটি কড়া চিঠি দেন। এই বিষয়ে তিনি জিজ্ঞাসা করেন কেন রাজ্যের আরডিডিরা নানান প্রকল্পে কেবল সামান্য অর্থ ব্যয় করেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা নিয়ে তদন্ত করা হবেও জানা গিয়েছে।

এই সমীক্ষা থেকেই এই আর্থিক অপব্যয়ের দিকটি সামনে এসেছে। ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০১৭-১৮-এ কেন্দ্রীয় সরকার ৫ হাজার ৬৫৯.৯৩ কোটি টাকা দেয়। প্রতি বছর বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয় এই খাতে। ২০২০-২১ অর্থবর্ষে এই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ১০ হাজার ৩৫৫৫.২৭ কোটি টাকায়।

RELATED Articles