খুন-হামলা-ধর্ষণের আখড়া হয়ে উঠেছে বীরভূম, সিবিআইয়ের পেশ করা রিপোর্টে তোলপাড় রাজ্য

ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত করবে সিবিআই, গত বৃহস্পতিবারই এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপর থেকেই অতি সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর অনুযায়ী, দায়িত্ব পেয়েই তদন্তে নেমে পড়েছে সিবিআই। ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করে ফেলেছে তারা। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই রিপোর্টে বলা হয়েছে যে ভোট পরবর্তী সময়ের খুন, হামলা, ধর্ষণের আখড়া হয়ে উঠেছে বীরভূম।

আরও পড়ুন- কাশ্মীরে মোতায়েন সেনার মৃত্যুর পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তাঁর স্ত্রী

সোমবার-মঙ্গলবার নাগাদ রাজ্যে আসছে কেন্দ্রীয় তদন্তকারী দল। তবে এর আগেই তারা যে তথ্য পেয়েছে, সেই নিরিখে বীরভূমকেই শীর্ষে রাখা হয়েছে। তাদের আপাতত দেওয়া রিপোর্ট অনুযায়ী, খুন, ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার এসব মিলিয়ে মোট ৭১টি ঘটনার অভিযোগ এসেছে। এর মধ্যে ৪৩টি খুনের মামলা ও ২৮টি মহিলাদের উপর অত্যাচারের মামলা রয়েছে।

এদিকে আবার রাজ্যের পেশ করা রিপোর্ট অনুযায়ী খুন, মহিলাদের উপর অত্যাচার মিলিয়ে ৪১টি মামলা রয়েছে। রাজ্য ও সিবিআইয়ের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে।

আবার জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে রিপোর্ট পেশ করেছে। আর এর উপর হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেওয়ায় বিজেপি জয়ের হাসি হেসেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়কে মেনে নেওয়া হয়নি। তাদের মতে, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন- পিছু হটছে তালিবানরা, আফগানিস্তানের তিন জেলা মুক্ত তালিবানি শাসন থেকে, উড়ল আফগানি পতাকা

তবে শুধু বীরভূমই নয়, সিবিআইয়ের রিপোর্টে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলার উল্লেখ রয়েছে। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার যেসমস্ত ঘটনা ঘটেছে, এর ৫০ শতাংশই হয়েছে এই পাঁচ জেলায়। গতকাল, শুক্রবারই সিবিআইয়ের তরফে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনার নানান পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশে তদন্তের জন্য চারটি দল গঠন করেছে সিবিআই।

RELATED Articles