‘চেনাজানা সকলেই তৃণমূলে, আমাকেও এবার ভাবতে হবে’, বিজেপি ছাড়ার তোড়জোড় শুরু করলেন রিমঝিম মিত্র?

সম্প্রতি রিমঝিম মিত্র খবরের শিরোনামে এসেছেন বিভিন্ন কারণে। কখনো বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র সঙ্গে ফেসবুকে কুৎসিত ঝামেলায় জড়িয়েছেন আবার কখনো বা বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন। তবে এবার হঠাৎ করেই অন্য সুর শোনা যাচ্ছে রিমঝিমের গলায়। খুব সম্ভবত জলদি বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করতে পারেন।

তাঁর অভিযোগ, দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না তিনি। দলের নানা কর্মসূচির খবর পেলেও নাকি তাঁকে সেখানে ডাকা হয়নি। সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যেখানে যোগ্য সম্মান পাব, সেখানে রাজনীতি করতে চাই।”

২০১৯ সালে তিনি বি জে পি যোগদান করার পরেই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন। এমনকি অনেক সময় রাজনৈতিক কারণে সহকর্মীদের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছেন তিনি। নির্বাচনের আগে দলে যোগদান করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, পার্নো মিত্র মত জনপ্রিয় অভিনেত্রীরা। তারকার ভিড়ে টিকিট পাননি রিমঝিম মিত্র। তারকারাও অবশ্য ইতিমধ্যেই রাজনীতি থেকে দূরে সরে গেছেন ।

'চেনাজানা সকলেই তৃণমূলে, আমাকেও এবার ভাবতে হবে', বিজেপি ছাড়ার তোড়জোড় শুরু করলেন রিমঝিম মিত্র?

কিছু দিন আগেই অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় এবং রূপা ভট্টাচার্য দল ছেড়েছেন।এমনকি বাবুল সুপ্রিয়র মত নেতাও বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন।রিমঝিমের কথায়, “সম্মান না পাওয়ায় অনেকেই বিজেপি ছেড়ে যাচ্ছেন। গুরুত্ব কম দেওয়ার ফল কী, তা আমরা দেখতেই পাচ্ছি।” তবে কি এবার শাসক দলে নাম লেখাচ্ছেন?

কিছুদিন আগেই কামারহাটি বিধায়ক মদন মিত্রের ফেসবুক লাইভে দেখা গিয়েছিল রিমঝিম মিত্রকে। সেই খবর প্রকাশিত হয় আমাদের সংবাদমাধ্যমে।এবার নিজেই জল্পনা বাড়িয়ে মন্তব্য করেন “বন্ধুরা তৃণমূলে চলে গিয়েছেন, আমাকেও ভাবতে হবে।” তা হলে কি গেরুয়া শিবির থেকে তৃণমূলে যাবেন রিমঝিম? উত্তর খুঁজছেন সকলেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles