‘পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি, পাকিস্তানই আমাদের জন্ম দিয়েছে’, অবশেষে সত্যি স্বীকার করে নিল তালিবান মুখপাত্র

অবশেষে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ স্বীকার করেই নিল যে পাকিস্তানের হাত ধরেই তাদের উৎপত্তি হয়েছে। সম্প্রতি এক পাক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে একথাই বলেছে মুজাহিদ।

তালিবানরা আফগানিস্তান দখল করে নেওয়া পর থেকেই গুঞ্জন উঠেছিল যে এর পিছনে নিশ্চয় পাকিস্তানেরও হাত রয়েছে। এবার তালিবানের মুখপাত্রের একথায় সেই সন্দেহের মেঘ কেটে সবকিছু দিনের আলোর মতো পরিস্কার হয়ে গেল।

আরও পড়ুন- কেজরিওয়ালের সঙ্গে বৈঠক সোনু সুদের, তবে কী এবার পাকাপাকিভাবেই রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেতা?

তবে ঠিক কী জানাল তালিবান মুখপাত্র?

তার কথায়, “আফগানিস্তানের সীমান্তে রয়েছে পাকিস্তান। ধর্মের দিক থেকে দেখলে আমরা ঐতিহ্যগত ভাবে সম্পর্কযুক্ত। দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ভাল। তাই আমরা আগামী দিনে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই”।

এই বিষয়ে তালিবান মুখপাত্র আরও জানিয়েছে, আফগানিস্তানকে নতুন করে গড়ে তুলতে ভারত-সহ নানান দেশের সহযোগিতা দরকার। তবে পাকিস্তানের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটাই আলাদা। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায় মুজাহিদ।

এই প্রসঙ্গেই তাকে বলতে শোনা যায় যে “পাকিস্তান আমাদের আরেক বাড়ি”। তালিবানের জন্ম পাকিস্তানের হাতেই, সেকথাও কার্যত স্বীকার করে নেওয়া হয় তালিবান মুখপাত্রের তরফে। সিএনএন-নিউজ ১৮-কে সে জানায়, “সবেমাত্র একটা লড়াই শেষ করেছি আমরা। এবার সেই অধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা। সেই নতুন অধ্যায়ে সমস্ত দেশের সহায়তা চাই আমাদের”।

এই মুহূর্তে গোটা আফগানিস্তান খিদের জ্বালায় জ্বলছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সে দেশে প্রতি দু’জন বাসিন্দার মধ্যে একজন অভুক্ত। অর্থাৎ এই মুহূর্তে কাবুলিওয়ালার দেশে প্রায় দেড় কোটি মানুষ খাবার পাচ্ছেন না। ২০ লক্ষ শিশু ভয়াবহ অপুষ্টির শিকার হচ্ছে সে দেশে।

আরও পড়ুন- কোভিড-১৯-এর থেকেও অনেক বেশি শক্তিশালী ও ভয়ংকর হবে কোভিড-২২, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

এর জেরে বিশ বছর আগেকার অন্ধকারময় স্মৃতি এখন আবার নতুন করে তাড়া করছে আফগানিস্তানের মানুষকে। তালিবান তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। আগের সরকারের সাহায্যকারীদের খুঁজে বের করতে উদ্যত তারা। এমন পরিস্থিতিতে আফগানভূমের ভবিষ্যৎ নিয়ে গোটা বিশ্বই বেশ চিন্তিত।

আরও অন্যান্য খবর