এবার কয়লা কাণ্ডের তদন্তে উঠে এল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নাম। কয়লা কাণ্ডের জেরে তাঁকে এবার ডেকে পাঠানো হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৪ই সেপ্টেম্বর তলব করা হয়েছে মলয় ঘটককে। দিল্লিতে ইডির সদর দফতরে আইনমন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মলয় ঘটকের দাবী, তিনি বিষয়ে কিছুই জানেন না।
আরও পড়ুন- দ্বিতীয় বিয়ে, সংসারে ভাঙন ধরানোর অভিযোগ, আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি
ইডি সূত্রে খবর অনুযায়ী, কয়লা কাণ্ডে তদন্তে নেমে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাদের থেকে নানান জরুরী নথিপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ড করা হয়েছে তাদের বয়ান।
এই সূত্র ধরেই উঠে এসেছে মলয় ঘটকের নাম। এরপরই মলয় ঘটককে সদর দফতরে তলব করে ইডি-র তদন্তকারী আধিকারিকরা। ইডি ছাড়াও এই কয়লা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। অপরাধমূলক নানান ষড়যন্ত্রের তদন্ত চালাচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার তদন্তের জন্য সিটকে ভাগ করা হল চার জোনে, দায়িত্বে থাকছেন আট আইপিএস
তবে ইডির এই তলবের প্রসঙ্গে মোটেই মুখ খুলতে রাজী হন নি মলয় ঘটক। উল্টে তিনি জানিয়েছেন যে তিনি হতবাক। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবী, তাঁর কাছে এখনও এরকম কোনও চিঠি পৌঁছয় নি।





