শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রায়ই চর্চা হয়েছে তাঁর। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জেরে প্রায়ই উঠে এসেছেন সংবাদমাধ্যমের শিরোনামে। কখনও নেটমাধ্যমে খোলাখুলি একজন আরেকজনকে খোঁচা মারা কথা বলেছেন। কখনও আবার নাম না নিয়েও একে অপরকে নিয়ে মন্তব্য করে গিয়েছেন। এবার শোনা যাচ্ছে রাজ্য রাজনীতিতে পা রাখতে চলেছেন রোশন সিং! সত্যিই কি এবার রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে?
সোমবার বিকেলে সামনে এসেছে একটি ছবি। ইনস্টাগ্রামে দেখা গিয়েছে মন্ত্রীপুত্র সায়নদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলেছেন রোশন। দুজনেই হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন। এই বিষয়ে শোভন দেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব জানালেন, তাঁর দীর্ঘদিনের বন্ধু রোশন। লকডাউনের এতদিন পর দেখা হলো দুজনের। তাই ছবি তোলার সুযোগ ছেড়ে দেন কি করে তারা!
কিন্তু শুধু কি বন্ধুত্ব! নাকি এবার রাজনীতির ময়দানে নিয়ে আসবেন রোশন সিংকে? সায়নদেব জানালেন, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা হওয়া, ছবি তোলা বা বন্ধুত্ব থাকা মানেই কি রাজনীতি করা,! বা কোনোভাবে রাজনীতিতে আসা! তিনি জানালেন, রোশানের জিমে গত দু’বছর ধরে নিয়মিত আশা-যাওয়া করছেন তিনি। তবে অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বন্ধ রেখেছিলেন শরীরচর্চা।
কিন্তু আবার ফের স্বাভাবিক ছন্দে ফিরছে। তাই আবার বন্ধুর সঙ্গে দেখা-সাক্ষাৎও করছেন এবং জিমে যাতায়াত শুরু করেছেন। কিন্তু এদিন আচমকা রোশন সিংয়ের সঙ্গে দেখা হয়েছে মন্ত্রী পুত্রর। জানালেন শ্রাবন্তীর মাধ্যমে দুজনের পরিচয়। তাঁর কাছে রোশানের পরিচয়, তিনি জিমের অন্যতম কর্ণধার। কিন্তু এদিন এই ছবি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
এর আগে বিজেপি সমর্থক বন্ধু সোহেল দত্তর সঙ্গে তোলা ছবি নেটমাধ্যমে ছাড়ার পরই বিজেপি দলে যোগ দিয়েছিলেন বনি সেনগুপ্ত। তাই এবার রোশন সিংয়ের ছবি নিয়ে উঠেছে প্রশ্ন। সকলেই ভাবছেন শুধু বন্ধুত্ব নয়! এর মধ্যে জড়িয়ে রয়েছে রাজনৈতিক সম্পর্ক। জোর জল্পনা চলছে নেট মাধ্যমে।
View this post on Instagram





