বিগ বস ও টি টি নিয়ে শুরু থেকেই বিতর্ক তুঙ্গে। অভিনেত্রী শিল্পা শেঠির বোন শমিতা শেট্টির যোগদান সকলকেই অবাক করেছিল। তার জামাইবাবু রাজ কুন্দ্রার প’র্ন কান্ড নিয়ে সেই সময় উত্তাল বলিউড। ইতিমধ্যেই পুলিশি জবানবন্দিতে অভিনেত্রী শিল্পা শেঠি জানান রাজের অ্যাপের সম্পর্কে বা তাঁর কাজের ব্যাপারে কিছুই জানতেন না। এমনকি রাজের অ্যাপ হটশট নিয়েও তার কোনো ধারণা নেই।
তবে এরমধ্যেই অভিনেতা রাকেশ বাপাটের সাথে শমিতার ঘনিষ্ঠতা, ঝামেলা সবকিছুই ঘটেছে।এমনকি তাকে নিয়ে বিস্ফোরক মতামত ও জানান তিনি।
এসবের মধ্যেই হঠাৎ করে বাড়ির জন্য মন ব্যাকুল অভিনেত্রীর।সম্প্রতি বিগ বসের ঘরে নতুন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পা ও শমিতার মা, সুনন্দা শেট্টি।
View this post on Instagram
অতিমারী পরিস্থিতির কারণে কাঁচের দেওয়ালের বাইরে থেকেই দেখতে হলো তাদের।স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পরেন অভিনেত্রী।পরে অবশ্য নিজেকে সামলে নেন তিনি।এই মুহূর্তে বাইরের জগতের সাথে যোগাযোগ নেই অভিনেত্রীর।
স্বাভাবিকভাবেই পরিবারের জন্য কষ্ট হচ্ছে তার।মাকে কাছে দেখে অভিনেত্রী প্রশ্ন করেন, ‘জামাইবাবু কেমন আছে?’, জবাবে সুনন্দা দেবী জানান, ‘সব ঠিক আছে, তুমি চিন্তা করো না’।তিনি আরো বলেন তোমাকে নিয়ে আমার গর্ব হয়। তোমার দিদিও তোমাকে নিয়ে গর্বিত। ভিয়ান (শিল্পার ছেলে) তোমার জন্য ভালবাসা জানিয়েছে’।
স্বাভাবিকভাবেই পরিবারের মানুষকে কাছে পেয়ে আবেগে ভাসছেন অভিনেত্রী।
প্রসঙ্গত উঠতি মডেলদের নিয়ে প’র্ন ভিডিও শুটিং করার অপরাধে মুম্বাই পুলিশ গ্রেফতার করে। এরপরেই একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয়ে মুখ খোলেন। বর্তমানে আদালতে মামলা চলছে বিষয়টি নিয়ে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!