ফুটবল আর দেশপ্রেমে মাতোয়ারা দেবের গোলন্দাজ! পুজোয় রোম্যান্স করতে দেখা যাবে ‘ফুটবলের জনক’কে!

চলতি বছরের পুজো হতে চলেছে জমজমাট। সকলের সামনে আসবে সাংসদ-তারকার এক অন্য প্রতিভা। ফুটবল পায়ে ড্রিবল করে প্রতিপক্ষকে কাটিয়ে লক্ষ্যভেদ করতে দেখা যাবে দেবকে। আবার সঙ্গে তাঁর দেশভক্তি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়বে বাঙালি। এমনিতেই যেখানে দেশপ্রেম, ফুটবল আর রোম্যান্স একসঙ্গে সেখানে বাঙালির হৃদয় কেঁদে উঠবেই। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে বক্সঅফিস কাঁপাতে আসছে নগেন্দ্রপ্রসাদ অধিকারী তথা দেব।

সামনে এসেছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আসন্ন ছবি ‘গোলন্দাজ’-এর প্রথম ঝলক। বিশ্বকর্মা পুজোর দিন মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। চলতি বছরের দূর্গা পুজাতে ঘটতে চলেছে এক ঝাঁক তারকার সমাবেশ। ফুটবলের জনককে জলজ্যান্ত টিভির পর্দায় দেখে মাথা ঘুরে গিয়েছে সকল ফুটবল প্রেমীদের। ছবিতে দেবকে পুরোপুরি নগেন্দ্রপ্রসাদ মনে হয়েছে সকলের।বেশ অনেক দিন বিরতির পর এসভিএফ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এবারের বক্সঅফিস কাঁপাবেন সাংসদ-অভিনেতা দেব।

ছবিতে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ফুটবল। যা বাঙালির হৃদয়ে এক অন্য জায়গা দখল করে রেখেছে। ট্রেলার দিকে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছে আপামর বাঙালি। চোখ ধাঁধিয়ে গিয়েছে সকলের।

ছবির গল্প প্রায় সকলেরই জানা। পর্দায় দেখা যাবে ১৮৭৯-এর কলকাতাকে। ঠিক এই সময় দেশে ছিল ইংরেজদের দাপট। ইংরেজদের রাজত্বে প্রথম হাতে ফুটবল তুলেছিলেন নগেন্দ্রপ্রসাদ। বড় হয়ে বিদেশী খেলাকে দেশি মোরকে সাজিয়ে নতুনভাবে পরিবেশন করেছেন বাঙালির কাছে। ইংরেজি শাসকদের সঙ্গে সংঘাতেও যেতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত বাঙালির জেদ, সাহসিকতা আর স্বদেশ প্রেম জিতিয়ে দিয়েছে তাঁকে। ট্রেলার দেখে অভিনেতা দেবকে চিনে উঠতে পারবে না কেউই।

অন্যভাবে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরেছেন অভিনেতা। ওজন বাড়িয়ে, গোঁফ লাগিয়ে পুরো জীবন্ত করে তুলেছেন ‘ফুটবলের জনক’কে। একেবারে নিজেকে নিখুঁত খেলোয়াড় তৈরি করেছেন তিনি। প্রশিক্ষণ নিয়েছেন ফুটবল তারকা ভাইচুং ভুটিয়ার কাছে। অভিনেতার এই বিশেষ অবতারকে আরও বেশি করে দর্শকদের চোখে তুলে ধরেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, জন ভট্টাচার্য-সহ আরও অনেকে। ট্রেলারে ছোট্ট নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় নেতাজি ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার দেখা গিয়েছে।

ছবিতে রয়েছে নানা ধরনের সংলাপ। সঙ্গে রয়েছে দেব ও ইশার রোম্যান্স। দেশপ্রেমের সঙ্গে ফুটবলের প্রতি ভালোবাসা ও নিজের ভালবাসার প্রতি দায়িত্ব চোখে পড়েছে নগেন্দ্রপ্রসাদের চরিত্রে অভিনয় করা দেবের মধ্যে। পাশাপাশি এক অন্যভাবে দেখা গিয়েছে অভিনেত্রী ইশা সাহাকেও। নগেন্দ্রপ্রসাদের পাশে তিনিও নিজের চরিত্রকে ভেঙে চুরমার করে দিয়েছেন। চরিত্র অনুযায়ী নিজের স্বামীর সব সময় পাশে থেকে গিয়েছেন ঢাল হয়ে। ট্রেলার বলছে এই ছবিতে এক অন্য ভালোবাসাই চোখে পড়বে দর্শকদের। ২০২১-এর পুজোতে এবার দেখা যাবে প্রযোজকের সঙ্গে অভিনেতা দেবকেও। নিজের ছবির পাশাপাশি মাথা ঘামাচ্ছেন ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ নিয়েও। দেখার, ছবির ট্রেলার যতটা হতবাক করেছে দর্শকদের ততটা অবাক ছবি করতে পারে কিনা! আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব অভিনীত এই ছবি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর