বেআইনি অনুপ্রবেশকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হল অসম। পুলিশের গুলিতে মৃত ৩ অনুপ্রবেশকারী। একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন বলেও খবর। ঘটনাটি ঘটেছে অসমের দরং জেলার ঢোলপুরের গরুখুঁটি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
Today I visited Gorukhuti in Sipajhar, Darrang with Industry Minister @cmpatowary, MLA @paramarajbongsi and former MLA @gurujyoti_das and traveled in a country boat to inspect the riverine areas that were encroached by illegal settlers near Dholpur Shiva Mandir. 1/3 pic.twitter.com/ICaA7saX3o
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 7, 2021
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি ঢোলপুরের গরুখুঁটি এলাকায় বেআইনি অনুপ্রবেশ রুখতে তৎপর হয় সে রাজ্যের পুলিশ। অভিযান চালানো হয়। এর জেরে ওই এলাকার প্রায় ৮০০ পরিবার ঘরছাড়া বলে খবর। এই এলাকাটি মূলত পূর্ব বাংলা ও মুসলিম অধ্যুষিত এলাকা। গতকাল, বৃহস্পতিবার ফের অভিযান চালায় পুলিশ।
এই সময় তাদের বাধা দেন এলাকার বাসিন্দারা। এর জেরেই বাঁধে সংঘর্ষ। এই সংঘর্ষের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও খবর ২৪x৭ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে স্থানীয়দের কথা অনুযায়ী, বেআইনি অনুপ্রবেশকারীরা ধারালো অস্ত্র দিতে পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছাড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একজন চিত্র সাংবাদিক গুলিবিদ্ধ এক ব্যক্তির ছবি তোলার চেষ্টা করছেন। সেই সময়ই সেই ব্যক্তির উপর বারবার লাথি মারা হচ্ছে বলে দেখা যায়। এমনকি, সেই ব্যক্তিকে পুলিশ লাঠিচার্জ করছে, এমনও দেখা গিয়েছে ওই ভিডিওতে।
প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মা অসমে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একাধিক ‘এনকাউন্টার’ নিয়ে বারবার প্রশ্ন ওঠেছে। এই নিয়ে অসমের পুলিশকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে শেষমেশ পুলিশের পাশেই দাঁড়িয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা।
সম্প্রতি পুলিশের সঙ্গে গুলিতে মৃত্যু হয় দুই বোরো জঙ্গির। পুলিশ সূত্রে খবর, গুলির লড়াইয়ে ওই দুই জঙ্গির মৃত্যু হয়েছে। যে দু’জন জঙ্গি মারা গিয়েছে তারা নতুন গজিয়ে ওঠা ইউনাইটেড লিবারেশন অফ বোরোল্যান্ডের সদস্য ছিল বলে জানা গিয়েছে। এর আগে ন্যাশানাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড পৃথক বোরোল্যান্ডের দাবি তুলেছিল। তারাই এখন সমাজের মূলস্রোতে ফিরে এসেছে।






