বাংলা সিরিয়ালের জগতে ভাস্বর চট্টোপাধ্যায় এক উল্লেখযোগ্য নাম। সিনেমাতেও নাম করার চেষ্টা করেছিলেন এই সুদর্শন অভিনেতা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি তারপরে ছোটপর্দাতেই নিজের প্রতিভা প্রদর্শন করেন তিনি।
বাবা লোকনাথের চরিত্রে অভিনয় করে তিনি প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিলেন। বাস্তবেও যেন তিনি ভগবানের দূত হয়ে গরিব-দুঃখীদের কাছে অবতীর্ণ হচ্ছেন। লকডাউন এর সময় নিজের মায়ের নামে তৈরি ফাউন্ডেশন অপর্ণা ফাউন্ডেশন থেকে গরিব-দুঃখীদের তিনি খাবার দ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেছিলেন। এবার যৌনকর্মীদের কাছে পুজোর উপহার পাঠাচ্ছেন ভাস্বর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে, অপর্ণা ফাউন্ডেশন এবং বাগধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মিলে সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীদের ১২০ জন সন্তানকে দুই সংগঠন মিলে পুজোর জামা উপহার হিসাবে তুলে দেবে। ২০ জন যৌনকর্মীকে দেবে শাড়ি। ৪ অক্টোবর এই উপহার পৌঁছে দেবেন তাঁরা।
ওই সংবাদমাধ্যমেই ভাস্বর বলেছেন, ‘‘যাঁদের ঘরের মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না, তাঁদের সম্মান জানাতে পাশে থাকতে চাই। কারণ, যে কোনও শুভ বা আনন্দ অনুষ্ঠানে এঁরা ব্রাত্য। বাঙালির সেরা উৎসবে তাঁদের জন্য কিছু করতে পারলে খুব ভাল লাগবে।’’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার