অক্ষয় কুমারের দেওয়া এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আয়েশা ঝুলকা! জানালেন নিজের মুখেই

কপিল শর্মার শোতে প্রায়ই আগমন ঘটে বিশিষ্ট ব্যক্তিদের। এবার হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই রিয়্যালিটি শোতে উপস্থিত হবেন অভিনেত্রী আয়েশা ঝুলকা। এদিন শোতে এসে একসময়ের সহ-অভিনেতা অক্ষয় কুমারের দেওয়া কিছু পরামর্শ সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত অক্ষয় কুমারের বলা কথা তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল‌। কপিল শর্মার শোতে এসে তিনি বলেন, কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ এবং অক্ষয় কুমার তাঁকে কথা দিতে বলেছিলেন যে, তিনি সেটে জেগে থাকবেন! আদতে সেটে সারা রাত জেগে কী করে কাজ করতে হয়! তার উপদেশ অভিনেত্রীকে দিয়েছিলেন অক্ষয় কুমার ও কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ।

নব্বইয়ের দশকে একসঙ্গে প্রচুর সিনেমায় কাজ করেছেন আয়েশা ঝুলকা এবং অক্ষয় কুমার। ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘জয় কিশেন’, এবং ‘দিল কি বাজি’র মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই দুই ব্যক্তিত্ব। কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘খিলাড়ি’ ছবিটি। এদিন খিলাড়ি ছবির, ‘দেখা তেরি মাস্ত নিগাহন মে’ গানের শুটিংয়ের কথা বলে আয়েশা বলেন, চিন্নি প্রকাশ একজন কঠিন টাস্কমাস্টার ছিলেন।

বৃষ্টির গানটি মূলত দিনের বেলায় নটরাজ স্টুডিওতে চিত্রায়িত হয়েছিল এবং রাতের শিফটে তাঁকে আরো একটি চলচ্চিত্র বালমা, চান্দীবালিতে শুট করতে হয়েছিল। যার মধ্যেই তিনি সময় পেয়েছিলেন একটু রেস্ট নেওয়ার। তাই তাজা দেখাতে খিলাড়ির সহ-অভিনেতা অক্ষয় কুমার তাঁকে সোডা, দুধ এবং কোমল পানীয় পান করতে বলেছিলেন। প্রকৃতপক্ষে তিনি তাঁকে সোডা দিয়ে তাঁর মুখ ধুয়ে ফেলতে এবং তাঁর চোখেও কিছু রাখতে বলেছিলেন।

অভিনেত্রীর কথায়, তিনি চিন্নি প্রকাশের সঙ্গে কাজ করতে সবথেকে বেশি ভয় পেয়েছিলেন। তিনি বলেন, “আমি তাঁর সঙ্গে সর্বাধিক চলচ্চিত্র করেছি। উভয় সিনেমার জন্য আমার গাড়ির ভিতরে আমার মেকআপের মধ্যে সুইচিং করতে হয়েছে। কারণ আমি সব সময় চান্দীবালি পৌঁছাতে দেরি করতাম। এটি ৮-৯ দিনের জন্য হয়েছিল। তখন চিন্নি প্রকাশ এবং অক্ষয় কুমার দুজনেই আমাকে সোডা, দুধ এবং কোমল পানীয় গ্রহণ করতে বলেছিলেন। কারণ এটি আমাকে রাতে শুটিংয়ের জন্য জেগে থাকতে সাহায্য করবে। বারবারই বলেছিলেন আমার মুখে, সোডা লাগানো উচিত এবং এটি আমার চোখে যেতে দেওয়াও উচিত। আমার সহশিল্পী এবং কোরিওগ্রাফার আমাকে পরামর্শ দিয়েছেন যা, আমি কঠোরভাবে অনুসরণ করেছি।”

অক্ষয় কুমারের দেওয়া উপদেশ তাঁর কাছে যথেষ্ট অনুপ্রেরণাদায়ক ছিল। এদিন কপিল শর্মার শোতে এসে তিনি এটি শেয়ার করেন। কারণ তাঁর মনে হয়েছে, রাতে শুটের ক্ষেত্রে এটি বাকিদের সাহায্য করবে পরবর্তীকালে। এদিন জুহি চাওলার সঙ্গে কপিল শর্মার শোতে উপস্থিত হবেন অভিনেত্রী। সেখানে এসেই অক্ষয় কুমারের দেওয়া উপদেশ সকলের সঙ্গে ভাগ করে নেবেন আয়েশা ঝুলকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles