হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে, ভারতের বাংলাদেশ আক্রমণ করা উচিত’, হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় সরব সুব্রহ্মণ্যম স্বামী

বিভিন্ন সময়ে বিজেপির বিরুদ্ধেই নানান মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এবার গতকাল, রবিবার বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর ও হিন্দুদের উপর অত্যাচারের বিষয় নিয়ে প্রতিবেশী দেশকে তোপ দাগলেন তিনি। তাঁর সাফ কথা, “বাংলাদেশে যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে ভারতের উচিত বাংলাদেশে আক্রমণ করা”।

ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভারত এই বিষয়ে সমর্থন করা বন্ধ করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেইসকল পাগল মানুষকে হিন্দু মন্দির ভাঙা, হিন্দু মন্দিরকে মসজিদে রূপান্তর এবং হিন্দুদের ধর্মান্তরিত করা থেকে বিরত থাকার সতর্কতা দিয়েছেন। যদি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে ভারতের উচিত বাংলাদেশে আক্রমণ করা এবং দখল নেওয়া”।

ত্রিপুরার ‘সাংস্কৃতিক গৌরব প্রতিষ্ঠান’ ইউনিটের একটি অনুষ্ঠানে যোগ দেন সুব্রহ্মণ্যম স্বামী। এই কারণে আগরতলাতেই ছিলেন তিনি। শুধু বাংলাদেশই নয়, এদিন পাকিস্তানকে নিয়েও কড়া বার্তা দেন বিজেপি সাংসদ।

পাক সরকার ইমরান খানকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ইমরান খান একজন চাপরাশি। আইএসআই, সামরিক ও সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হয় পাকিস্তান। তাই সেদেশের সঙ্গে আলোচনা করে কন লাভ নেই”।

এর পাশাপাশি তিনি তিনটি হিন্দু মন্দির – রাম মন্দির, মথুরার কৃষ্ণ মন্দির ও বারাণসীতে কাশী বিশ্বনাথের মন্দির নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানান। এরই সঙ্গে তিনি এও বলেন যে, “দেখবেন বিজেপি একটি রামমন্দির তৈরি করবে”।

RELATED Articles