‘আয় তবে সহচরী’র সহচরী এবার গোয়ায়। সপরিবারে গোয়ার সমুদ্র সৈকতের মজা নিতে ছুটে গিয়েছিলেন সেখানে। সামনে এসেছে সেখানকার কিছু মুহূর্তের ছবি ও ভিডিও। অনেকদিন পর কাজে ফিরেছেন। একসঙ্গে মেয়ে আর কাজ দুইই সামলাচ্ছেন। এখন আবার বেশ সক্রিয় সামাজিক মাধ্যমে। ঘুরতে গিয়েও করেছেন লাইভ। তবে এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের ‘হলিডে’ ভিডিওতে মজেছেন অনুরাগীরা।
সম্প্রতি পুজোর ছুটিতে মেয়ে কিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাইরে। সেখান থেকে দর্শকদের সঙ্গে কথা বলার জন্য করেছেন লাইভ। আজকাল অভিনয় করার পাশাপাশি দর্শকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। সেখানে অভিনয় নিয়ে নানা টিপস্ থেকে শুরু করে কথা হয় ধারাবাহিক-সহ বাস্তব জীবনের সব কিছু নিয়েই।
এবারের দুর্গা পুজোতে পরিবারের সঙ্গে কলকাতার বাইরে গিয়েছিলেন নায়িকা। আগেই জানিয়েছিলেন বাইরে যাওয়ার কথা। তারপর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে সেই মুহুর্ত শেয়ার করেছেন সকলের সঙ্গে।
View this post on Instagram
পুজোর সময়তেই সোশ্যাল মিডিয়ায় ‘হলিডে’ ক্যাপশন দিয়ে একাধিক ছবি পোস্ট করেছিলেন তিনি। কখনও মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতের মজা নিতে দেখা গেছে তাঁকে। কখনও আবার হোটেল রুম থেকে লাইভ করেছিলেন তিনি। এদিন আবার একটি মিষ্টি রিল ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়।
ভিডিও শুরু হয়েছে ছোট্ট কিয়াকে দিয়ে। প্লেনে বাবার কোলে বসে মুচকি হাসি দিচ্ছে সে। যার পরেই রয়েছে ভিডিওতে একাধিক ছবির কোলাজ। কখনও টুপি মাথায় দিয়ে বাবার হাত ধরে হেঁটে চলেছে সে। কখনও আবার মায়ের কোলে হাসিমুখে উপভোগ করছে গোটা ছুটি। ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন ‘গোয়ায়’ গিয়েছিলেন।
View this post on Instagram
পাশাপাশি এদিন ভিডিও দেখে অভিনেত্রীর মেয়ের প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রায়ই নিজের সোশ্যাল হ্যান্ডেল লাইভ করেন তিনি। নানা বিষয় নিয়ে দর্শকদের সঙ্গে আলোচনা করেন। টিপস দেন নানা বিষয়ে। তবে এদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ে কিয়ার ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার