তালিবানি দাপটের জেরে আফগানিস্তান, পাকিস্তান সন্ত্রস্ত। কিন্তু তারা যদি সীমানা পেরিয়ে ভারতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তাহলে ভারতও এয়ারস্ট্রাইকের জন্য প্রস্তুত, গতকাল, রবিবার এমনই হুঁশিয়ারি শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ শক্তিশালী হয়ে উঠছে। কোনও দেশই ভারতের দিকে চোখ তুলতে সাহস করতে পারে না। তালিবানদের কারণে আজ পাকিস্তান এবং আফগানিস্তান অসহায় বোধ করছে। কিন্তু তালিবানদের জানিয়ে রাখা ভাল যে ভারতের দিকে এলে দেশও এয়ার স্ট্রাইকের জন্য প্রস্তুত”।
সম্প্রতি ভগবান রামকে নিয়ে মন্তব্য করায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন যে রাম হল বিশ্বাসের প্রতীক। তাই যারা রামের নামের বিরোধিতা করছেন, তাদের দুর্ভাগ্যের মধ্যে পড়তে হয়েছে। অযোধ্যার এক সংবাদমাধ্যমে তিনি জানান যে তারা ভগবান রামকে কখনই রাজনীতির অঙ্গ করেননি। রাম তাদের কাছে বিশ্বাসের প্রতীক বলেই মনে করেন তারা।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে কাবুল সহ বিশ্বের বিভিন্ন পবিত্র নদীর জল মন্দিরে পাঠানো হয়েছিল। বিজেপি নেতার কথায়, “আফগানিস্তানে সন্ত্রাসের ছায়ায় বসবাসকারী মহিলাদের ভগবান রামের প্রতি এত বিশ্বাস রয়েছে। তাদের বিশ্বাসকে সম্মান করার জন্য, প্রধানমন্ত্রী মোদি নিজেই আমাকে অযোধ্যায় পাঠিয়েছিলেন কাবুল থেকে পাঠানো জল সরবরাহ করতে”।
যোগী এও জানান যে রাম রাজ্যের অর্থ ধর্মীয় রাষ্ট্র এমনটা নয়। তিনি বলেন রাম রাজ্যের অর্থ হল যেখানে দরিদ্রদের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার