পরিচিত মহলে এমনিতে স্পষ্টবাদী বলেই পরিচিত গায়িকা লোপামুদ্রা মিত্র। কোনওরকম রাখঢাক না রেখেই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই পছন্দ করেন তিনি। রাজনীতি নিয়েও বেশ ভালোই জ্ঞান রয়েছে তাঁর। ছোটো থেকে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী পরিবারে বড় হয়েছেন তিনি।
তবে বাম্পন্থাকেই জীবনের আদর্শ বলে কখনই মেনে নেন নি লোপামুদ্রা। এই কারণেই হয়ত জোর গলায় বামপন্থীদের সমালোচনা করতে পারেন তিনি। আর সেখান থেকেই স্পষ্ট ভাষাতেই তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রক্রিত্ন বামপন্থীই।
সম্প্রতি, এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় লোপামুদ্রা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ধরণে পশ্চিমবঙ্গ থেজে বামপন্থাটাকে ছিনিয়ে নিয়েছেন। এই কারণেই এখন লাল শিবিরের এই দুর্দশা। লোপামুদ্রার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজেকে প্রকৃত বামপন্থী রূপে প্রতিষ্ঠা করেছেন। এই কারণেই বিধানসভায় বাম শিবিরের হাঁড়ির হাল। আর এমনটা যে হবে, তা তিনি আগেই জানতেন।
একুশের বিধানসভা নির্বাচনের আগে কাতারে কাতারে টলি অভিনেতা তৃণমূল ও বিজেপিতে যোগ দেন। তারকাদের রাজনীতি করা নতুন কোনও ঘটনা নয়। তবে এবারের নির্বাচনে যেন দলে যোগ দেওয়ার হিড়িক উঠেছিল। তাদের মধ্যে অনেকেই আনকোরা ফলে ভোটে লরেও অনেকেই জিততে পারেন নি।
লোপামুদ্রারও রাজনীতি নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। তিনি কী তবে রাজনীতিতে যোগ দেবেন? উত্তরে গায়িকা জানান, না। তাঁর মতে, রাজনীতিতে স্বচ্ছতান নেই আর তিনি স্বচ্ছতায় বিশ্বাসী।
লোপামুদ্রা আরও বলেন যে বামেরা কম্পিউটার বিরোধী ছিল। কিন্তু তা তো আটকানো সম্ভব হয়নি। লোপামুদ্রার এমনটা পছন্দ নয়। তিনি মানুষের মধ্যেই থাকতে চান। সক্রিয় রাজনীতি তাঁর দ্বারা হবে না বলেই জানান গায়িকা। তাঁর কথায়, তিনি নিজের গান নিয়ে খুব ভালো আছেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার