আজ, মঙ্গলবার ২০২২-২০২৩ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন এই কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্র সরকার। আবার কিছু কিছু ক্ষেত্রে শুল্কে ছাড়ও দেওয়া হয়েছে। এর ফলে কিছু জিনিসের দাম কমেছে। তবে আবার দাম বেড়েওছে কিছু জিনিসের। এক ঝলকে দেখে নিন এই বছরের বাজেট-
- কেন্দ্রীয় বাজেটে পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এর ফলে হিরে এবং হিরের গহনার দাম কমবে।
- চামড়াজাত দ্রব্য সস্তা হচ্ছে। এর ফলে চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদির দাম কমবে।
- এই বাজেটে পোশাকের দাম কমতে চলেছে।
- দাম কমবে গ্রহরত্নের।
- পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে।
- সস্তা হচ্ছে মোবাইল, দাম কমছে মোবাইল চার্জারের।
- দাম কমবে কৃষি যন্ত্রপাতির।
- ইমিটেশন গয়নার দাম কমছে এই বাজেটে।
- বিদেশ থেকে আনা যন্ত্রপাতি সস্তা হচ্ছে।
- তবে ইস্পাতজাত দ্রব্যের দাম বাড়ছে। এর ফলে দাম বাড়বে স্টিলের বাসনের।
- বিদেশ থেকে আনা ছাতার দাম বাড়তে চলেছে।
২০২২-২০২৩ অর্থবর্ষের বাজেটের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মত বিশেষজ্ঞদের। জ্বালানির দাম কমলে তা মধ্যবিত্তদের জন্য অত্যন্ত খুশির খবর। এছাড়াও, কৃষিক্ষেত্রে যন্ত্রপাতির দাম কমলে কৃষিক্ষেত্রে উন্নতি হবে। সব মিলিয়ে এই বছরের বাজেট মধ্যবিত্ত মানুষের জন্য বেশ উপকারের, তা বলাই যায়।





