আজ রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। ভোট শুরু হওয়ার পর থেকেই একাধিক এলাকা থেকে নানান অভিযোগ উঠে আসছে। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও আবার প্রার্থীর উপর হামলা, এমন নানান অভিযোগ উঠে এসেছে নানান কেন্দ্র থেকে।
এবার আরও এক গুরুতর অভিযোগ উঠে এল পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। সেখানে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হল বলে অভিযোগ। জানা গিয়েছে, কাঁথি পুরসভার প্রভাতকুমার কলেজে চলছিল ভোট। আর সেখানে বুথ চত্বরেই রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সরকারি প্রকল্পের হোর্ডিং।
এই নিয়ে অভিযোগ জানানো হয় বিজেপির তরফে। বুথ চত্বরে কোনও দলের এমন হোর্ডিং থাকা নির্বাচনী আইনের খেলাপ করা। পুলিশের কাছে এই নিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ জানালে পরে সেই হোর্ডিং খুলে নেওয়া হয়।





