‘দ্য কাশ্মীর ফাইলস’ না দেখলেই দু’বছরের জেল হবে, এমন আইন পাশ করা উচিত, তির্যক মন্তব্য তৃণমূল নেতা যশবন্ত সিনহার

‘দ্য কাশ্মীর ফাইলস’ না দেখলেই যেন দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়, এমন আইন পাশ করানো হোক। এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা। তাঁর এই মন্তব্যকে ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কেন এমন জোরালো মন্তব্য করলেন তিনি!

গোটা দেশ কার্যত এক আলোড়নের সৃষ্টি করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। এই ছবি নিয়েই বিতর্কিত মন্তব্য করে টুইট করেন তৃণমূল নেতা যশবন্ত সিনহা। টুইটে তিনি লিখেছেন, “যারা এখনও দ্য কাশ্মীর ফাইলস দেখেননি, তাঁদের দু’বছরের জন্য জেলে যাওয়া উচিত, আর যাঁরা এই সিনেমাটির সমালোচনা করবেন তাঁদের জন্য যাবজ্জীবন কারাবাস”।

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতন ও তাদের উৎখাত করার কাহিনীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবি নিয়ে তির্যক মন্তব্য করতে কার্যত খোঁচা দিয়েই এমন বিতর্কিত মন্তব্যটি করেন যশবন্ত সিনহা। এই ছবিকে ঘিরে বিজেপির মধ্যে বিশেষ উত্তেজনা দেখা দিয়েছে। এই কারণেই তৃণমূল নেতা এমন খোঁচা দিয়ে মন্তব্য করলেন বলে মত বিশেষজ্ঞদের।

এই ছবি নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করে যশবন্ত সিনহা আরও বলেছেন যে এই ছবিটিকে কেবল করমুক্ত করাই যথেষ্ট নয়, এই ছবির জন্য এমন একটি আইন পাশ করানো উচিত যেখানে সমস্ত ভারতীয়কে এই ছবি দেখানো বাধ্যতামূলক হয়।

‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে থেকেই বিতর্কের মুখে পড়েছিল। আর মুক্তির পরও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। তবে সব পেরিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এই ছবিটি। এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ইতিহাসের পাতায় কাশ্মীরি পণ্ডিতদের গুরুত্ব বুঝতে এই ছবি অবশ্যই দেখা উচিত। তবে এই ছবি নিয়ে সমালোচনাও হয়েছে ঢের। বিজেপি বিরোধীদের মত, এই ছবি আসলে বিজেপির প্রচারের প্রোপাগান্ডা। এই ছবি সমাজবাদী পার্টির অখিলেখ যাদব বলেন, “দ্য কাশ্মীরি ফাইলস ছবিটি তৈরি হলে, লখিমপুর ফাইলসও তৈরি হতে পারে”।

বলে রাখি, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্নাটক, গোয়াা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড নানান বিজেপি শাসিত রাজ্যে এই ছবির টিকিট করমুক্ত করা হয়েছে। শুধু তাই-ই নয়, অসম সরকারের তরফে এই ছবি দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধেক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও অন্যান্য খবর