জ্যোতিষ শাস্ত্র মতে, যে কোনও গ্রহণই গুরুত্বপূর্ণ মহাজাগতিক সংযোগ। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, তা মানবজাতির উপর কোনও না কোনও প্রভাব ফেলেই। গ্রহণ কোনও রাশির উপ ভালো তো আবার কোনও রাশির উপর খারাপ প্রভাব ফেলে থাকে।
জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে জীবজগতের অন্যতম শক্তি বলে মনে করা হয়। তাই সূর্যগ্রহণের প্রভাব যে নানান রাশির জাতক-জাতিকাদের উপর পড়বে, তা বলাই বাহুল্য। চলতি মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। জানা যাচ্ছে, আগামী ৩০শে এপ্রিল মধ্যরাত প্রায় ১২টা নাগাদ সংঘটিত হবে এই সূর্যগ্রহণ।
তবে এও জানা গিয়েছে যে ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। তবে এই গ্রহণের প্রভাব পড়বে বিশেষ কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। সেই বিশেষ রাশিগুলি কী কী, আসুন দেখে নিই-
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সূর্যগ্রহণটি আশীর্বাদ নিয়ে আসবে। কর্মে উন্নতি ও অর্থপ্রাপ্তির পাশাপাশি এই রাশির জাতক-জাতিকাদের প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকারা যদি বিনিয়োগ করতে চান, তাহলে তা লাভজনক হবে।
মেষ রাশি
এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতক-জাতিকাদের বেশ উপকারই করবে। পুরনো সব সমস্যা মিটে গিয়ে কর্মক্ষেত্রে হবে উন্নতি। এছাড়াও রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।
মকর রাশি
এই সূর্যগ্রহণ মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতি ডেকে আনবে বলেই মনে করা হচ্ছে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হতে পারে অর্থপ্রাপ্তিও।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি কাটতে পারে। হতে পারে পদোন্নতিও। রয়েছে কাঙ্খিত চাকরির যোগ। একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পৈত্রিক সম্পত্তি লাভবান হওয়ার যোগ আছে।
বৃশ্চিক রাশি
৩০শে এপ্রিলের পর এই রাশির জাতক-জাতিকারা প্রচুর অর্থলাভ করবেন। ব্যবসার ক্ষেত্রে যদি সঠিক বিনিয়োগ করা যায়, তাহলে তা অত্যন্ত লাভবান হবে। কর্মক্ষেত্রে জুটবে প্রশংসা।






