মহাকাশে তারা নক্ষত্ররা মৃত্যুর আগে নাচ করে। এও কী সম্ভব? এমনটাই হয় বলছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ফুটে উঠা একটি ছবি বিশ্বকে দেখিয়েছে নাসা। নাসা এই ছবিটির নাম দিয়েছে ‘মৃত নক্ষত্রের শেষ নাচ’।
জানা গেছে, সাউদার্ন নেবুলা নামক একটি গ্রহ পৃথিবী থেকে ২ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এই তারা ক্রমশ ফিকে হচ্ছে। ওয়েব স্পেস টেলিস্কোপের ক্যামেরায় দেখা গেছে, নেবুলার মধ্যিখান থেকে গ্যাস আর ধোঁয়া গোল গোল করে বেরিয়ে আসছে। যেন মনে হচ্ছে ধোঁয়ার আংটি তৈরি হয়েছে মহাকাশে। একেই নাসা বলেছে ‘ডাইং স্টারস ফাইনাল ডান্স’ বা এক মৃত্যুমুখী তারার শেষ নৃত্য।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ‘ছবিতে উজ্জ্বল নক্ষত্রটি তার নাক্ষত্রিক বিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সম্ভবত ভবিষ্যতে তার নিজস্ব গ্রহ নীহারিকার জন্ম দেবে’। এই ঘটনা বছরের পর বছর মহাকাশে হয়ে আসছে, এই প্রথম ক্যামেরায় ধরা পরেছে।
প্রসঙ্গত, এই জেমস ওয়েব টেলিস্কোপটি তৈরি করেছিল নর্থরপ গ্রুম্যান কর্প এবং ২০২১ সালের ডিসেম্বরে NASA এবং এর ইউরোপীয় এবং কানাডিয়ান সংস্থার জন্য মহাকাশে পাঠানো হয়েছিল।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার