বামেদের বুকস্টলে হাজির পুলিশ, বিক্ষোভ কর্মসূচিতে বাধা, অষ্টমীর রাতে গ্রেফতার বিকাশরঞ্জন ভট্টাচার্য-কমলেশ্বর মুখোপাধ্যায়

হামলার প্রতিবাদ জানিয়ে রাসবিহারীতে সিপিএমের বুকস্টলে বিক্ষোভ কর্মসূচি করে বামেরা। সেই কর্মসূচিতে বাধা পুলিশ। পুলিশ গ্রেফতার করে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ মোট ৯ জনকে। এই ঘটনাকে কেন্দ্র করে পুজোর মাঝে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

পুজোর মাঝে রাজ্যের নানান প্রান্তের মতো রাসবিহারী প্রতাপাদিত্য রোডে বামেদের তরফে খোলা হয়েছিল বুক স্টল। অভিযোগ, সপ্তমীর রাতে সেই স্টলে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

এই হামলার ঘটনার প্রতিবাদ অষ্টমীর বিকেলে বামেদের তরফে রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত ও সভার আয়োজন করা হয়েছিল। সেই মতোই সেখানে হাজির হন সিপিআএম জেলা সম্পাদক কল্লোল মজুমদার, দলের নেতা গৌতম গঙ্গোপাধ্যা, বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

কিন্তু এই কর্মসূচি শুরু আগেই ঘটল ছন্দপতন। পুলিশ বাধা দেয় এই কর্মসূচিতে। ঘটনাস্থল থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, গৌতম গঙ্গোপাধ্যায়, কল্লোল মজুমদার-সহ মোট ৯ জনকে পুলিশের গাড়িতে তোলা হয়। জানা গিয়েছে, তাদের প্রথমে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়।

কমলেশ্বের মুখোপাধ্যায়ের গ্রেফাতারির তীব্র নিন্দা করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, “বইকে এত ভয়? নিন্দার ভাষা নেই”। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনও পর্যন্ত। বামেদের তরফে মহম্মদ সেলিম বলেন এই বিষয়ে বলেন, “আমরা আদালতে বুঝে নেব”।

https://twitter.com/srijitspeaketh/status/1576930131049734144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1576930131049734144%7Ctwgr%5Efa16c78d25e5699c20564c7f0150c4902b0d22dd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkamaleswar-mukherjee-and-8-other-arrested-in-rasbuhari-avenue%2F

আরও অন্যান্য খবর