নতুন নিয়ম এল ফ্লিপকার্টে, এবার থেকে ক্যাশ অন ডেলিভারি করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা, ক্ষুব্ধ গ্রাহক

যুগ যত এগোচ্ছে, মানুষ আরও তত বেশি ডিজিটাল হয়ে পড়ছে। এখন মোবাইলের এক ক্লিকেই হয়ে যান আর্থিক লেনদেন। আবার তেমনই মোবাইলের মাধ্যমেই এখন নিত্য প্রয়োজনীয় নানান কেনাকাটাও সেরে ফেলেন সকলে। নানান অনলাইন বিপণন সংস্থাগুলির মাধ্যমে ঘরে বসে নিমেষেই কাজ হয়ে যায়। এই অনলাইন বিপণন সংস্থাগুলির মধ্যে অন্যতম হল ফ্লিপকার্ট।

দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ফ্লিপকার্ট থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। তবে এবার এই সংস্থার তরফে কিছু নিয়মে বদল আনা হচ্ছে। ক্যাশ অন ডেলিভারি করার ক্ষেত্রেই মূলত এই বদল আনা হচ্ছে।

জানা গিয়েছে, এই সংস্থার তরফ থেকে নিয়ম করা হয়েছে যে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে যদি ক্যাশ অন ডেলিভারি করেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে।

যে অতিরিক্ত টাকা গ্রাহকদের দিতে হবে, তা ন্যূনতম হলেও, অতিরিক্ত টাকার কথা শুনেই গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্মেছে। সাধারণত, ফ্লিপকার্টের যারা সাধারণ গ্রাহক, তারা যদি ৫০০ টাকার নিচে কেনাকাটা করেন, তাহলে তাদের ডেলিভারি চার্জ হিসেবে গুনতে হয় ৪০ টাকা।

আবার যদি ৫০০ টাকার উপরে কেউ শপিং করেন বা ফ্লিপকার্ট প্লাস গ্রাহকদের কোনও রকমের ডেলিভারি চার্জ দিতে হয় না। বর্তমানে গ্রাহকরা যদি ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নেন, তাহলেও এখন কোনও অতিরিক্ত চার্জ লাগে ন। তবে এবার থেকে তা লাগবে। কোনও কেনাকাটার জন্য ক্যাশ অন ডেলিভারি করলে, তাতে ৫ টাকা অতিরিক্ত চার্জ নেবে এবার থেকে ফ্লিপকার্ট।

সংস্থার তরফে এমন ঘোষণার পর থেকেই গ্রাহকরা বেশ ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন যে ক্যাশ অন ডেলিভারির জন্য কেন হ্যান্ডেলিং ফি দিতে হবে তাদের?

RELATED Articles