সেতু দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে মোরবি গেলেন মোদী, দেখা করলেন হাসপাতালে ভর্তি থাকা আহতদের সঙ্গে, বললেন ঘটনার তদন্তের কথাও

গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। আজ, মঙ্গলবার ওই দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি সরকারি হাসপাতালে ভর্তি থাকা এই দুর্ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করলেন তিনি। এই নিয়ে পরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। সেখানেই তিনি জানান যে এই ঘটনার বিস্তারিত তদন্তের প্রয়োজন।

এদিনের বৈঠকে মোদী বলেন “মোরবি সেতু দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক চিহ্নিত করা এখন সময়ের দাবি। এবিষয়ে বিস্তৃত তদন্তের প্রয়োজন”। এর পাশাপাশি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপও করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এদিনের এই বৈঠকে মোদী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল্ম স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গেই এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকে যান হাসপাতালে। সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। ব্রিটিশ আমলের এই সেতু সংস্কারের জন্য সে সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের নাম সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। ওরেভা গ্রুপের নাম আড়াল করার জন্যই কী এমনটা করা হয়েছে? প্রশ্ন উঠেছে বিরোধীদের তরফে।

মোদীর সফরের আগে একে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ বলে তোপ দেগেছে বিরোধীরা। আবার প্রধানমন্ত্রীর সফরের আগের রাতেই গুজরাতের সরকারি হাসপাতালে কার্যত সাজো সাজো রব পড়ে যায়। রাত জেগে হাসপাতাল সাজিয়ে তোলা হয়। এই ঘটনার প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা। অভিযোগ, নিখোঁজ আত্মীয়কে খুঁজতে আসা ব্যক্তিদেরও এই কারণে অপেক্ষা করতে হয়েছে।

https://twitter.com/ANI/status/1587396906862329856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587396906862329856%7Ctwgr%5E8aa43fde008ab867af01b59b83d20f2d3bf0fc72%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpm-modi-inspects-rescue-operations-and-meets-injured-in-hospital%2F

কংগ্রেস এই বিষয়ে টুইট করে লেখে, “মঙ্গলবার মোরবির সরকারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী। তার আগেই হাসপাতালে মেরামতির কাজ চলছে। নতুন করে রং করা হচ্ছে, টাইলস বসানো হচ্ছে। প্রধানমন্ত্রী এসে ছবি তুলবেন, সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টার কোনও কমতি রাখছেন না। তাদের একটুও লজ্জা হচ্ছে না। এত মানুষ মারা গিয়েছেন, তার মধ্যেও উৎসবের তোড়জোড় করছেন হাসপাতাল কর্তৃপক্ষ”।

https://twitter.com/ANI/status/1587400682746757120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587400682746757120%7Ctwgr%5E8aa43fde008ab867af01b59b83d20f2d3bf0fc72%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpm-modi-inspects-rescue-operations-and-meets-injured-in-hospital%2F

https://twitter.com/ANI/status/1587415288756436992?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587415288756436992%7Ctwgr%5E8aa43fde008ab867af01b59b83d20f2d3bf0fc72%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpm-modi-inspects-rescue-operations-and-meets-injured-in-hospital%2F

সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। বেশ জোরকদমে প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতি আপ বা কংগ্রেসের মতো বিরোধী দলগুলি ওই রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপিকে চাপে ফেলার চেষ্টায় রয়েছে। তাদের প্রশ্ন, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নিয়ে কেন পূর্ব নির্ধারিত সময়ের আগে খুলে দেওয়া হল মোরবির সেতু। এই ঘটনার জেরে যে বিজেপিকে বেশ চাপের মুখে পড়তে হয়েছে, তা বেশ স্পষ্ট।

আরও অন্যান্য খবর