কুকুরের তাড়া খেয়ে বেজায় বিপাকে হিংস্র সিংহ, প্রাণপণে ছুটলেন পশুরাজ, মুহূর্তে ভাইরাল ভিডিও

সিংহকে বলা হয় জঙ্গলের রাজা। তার ভয়ে জড়সড় হয়ে থাকে বাকি সব পশুরা। কিন্তু সেই পশুরাজকেই দেখা গেল লোকালয়ে কুকুরের তাড়া খেয়ে প্রাণ হাতে নিয়ে পালাতে। ঘটনাটা অবিশ্বাস্য মনে হচ্ছে? হতেই পারে! কিন্তু এটাই সত্যি।

সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতেই দেখা গেল রাতের অন্ধকারে কুকুরদের দলের তাড়া খেয়ে প্রাণপণে ছুটল স্বয়ং পশুরাজ। গুজরাতের এই ভিডিও ভাইরাল হতেই বেশ শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় একদিকে যেমন নেটিজেনদের একাংশ বেশ মজা পেয়েছেন, তেমনই আবার একাংশ এই ঘটনা নিয়ে বেশ ‘সিরিয়াস’ মন্তব্যও করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, মধ্য রাতে লোকালয়ে হেঁটে বেড়াচ্ছে একটি সিংহ। এরপরই দেখা যায় একদল কুকুর সিংহটির পিছু নিয়ে তাড়া করছে চিৎকার করতে করতে।

আর এমন পরিস্থিতিতে রীতিমতো ছুটে পালাতে বাধ্য হয় সিংহটি। কুকুরের দলের সঙ্গে টেক্কা নেওয়ার সাহস দেখায়নি একা পশুরাজ। দলবদ্ধ সারমেয়ের দাপটের সামনে বিরাট চেহারার সিংহ টিকতে পারেনি বলা যায়।

https://twitter.com/surenmehra/status/1638560160489807873?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1638560160489807873%7Ctwgr%5E1fb2596f5bf4b13f662b0b8eeb45a09367ca0ef2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fa-viral-video-shows-a-pack-of-dogs-chasing-away-a-lion-in-gujarat%2F

এমন কাণ্ড দেখেই বেশ মজা পেয়েছেন অনেকেই। অনেকেই বলেছেন জঙ্গলে সিংহ রাজা হলে কী হবে, ‘আর্বান জঙ্গলে’ কিন্তু কুকুরদেরই রাজ। অনেকের মতে আবার, এই ঘটনা আবার জঙ্গলে খাদ্যাভাবের কথাই মনে করিয়েছে। জঙ্গলে বন্যপ্রাণীর করুণ দৃশ্য এটা আসলে।

RELATED Articles