‘মেয়েটা একা আছে, একটু ওদিকে খোঁজখবর রাখিস’, প্রিয় ‘কেষ্ট’র কন্যার জন্য উদ্বিগ্ন মমতা, দিলেন অনুব্রতর বাড়ির দিকে নজর রাখার পরামর্শও

গত আগস্ট মাস থেকে গরু পাচার মামলায় (cattle smuggling case) জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বর্তমানে তাঁর ঠিকানা তিহাড় জেল। বোলপুরের নিচুপট্টিতে তাঁর বাড়ি আপাতত অভিভাবকহীন। স্থানীয়দের মতে, অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) তেমনটা আর দেখা যায় না বাইরে। এরই মধ্যে কেষ্টকন্যাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baanerjee)। গতকাল, শুক্রবার কালীঘাটের বৈঠকে তিনি বলেন যাতে অনুব্রতর মেয়েকে দেখে রাখা হয়।

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বারবার তাঁকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হলেও, অনুব্রতর ক্ষেত্রে তেমনটা করেন নি মমতা। জেলবন্দি কেষ্ট যে তাঁর স্নেহের পাত্র তা শুক্রবারের বৈঠকে ফের একবার দেখা গেল। এদিন বৈঠকে বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা বলনে, “কেষ্ট এখন জেলে রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস। মেয়েটা একা আছে”।

তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার অনুব্রতর কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। নেতাজি ইন্ডোরের সভায়  তিনি এও বলেছিলেন, “কেষ্ট যখন জেল থেকে বেরোবে তখন ওকে বীরের সংবর্ধনা দেবে”।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর বিপুল সম্পত্তির দিকে নজর যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নামে-বেনামে অনেক সম্পত্তি রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। এরপরই তা নিয়ে শুরু হয় তদন্ত।

সেই তদন্ত করতে গিয়েই খোঁজ মেলে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তিরও। সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। তাঁর নামে এত সম্পত্তি কীভাবে এল, কোটি কোটি টাকার মালিকই বা কীভাবে হলেন তিনি, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলবও করেছিল সুকন্যাকে। আগে সুকন্যা সেই ডাকে সাড়া দিলেও দিল্লির ইডি-র দফতরে দু’বার সমন মেলার পরও হাজিরা দেন নি কেষ্ট-কন্যা।

আরও অন্যান্য খবর