পোখরাজ আজও রাধিকাকে ভালবাসে সেটা জেনেই সুযোগ নিচ্ছেন রাধিকা! পুলিশের ভয় দেখালো শেষে! রাধিকার উপর বেজায় চটেছে দর্শক

এই মুহূর্তে স্টার জলসা যে কটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিক হল এক্কাদোক্কা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। তবে বর্তমানে সেখানে আরও দুই মুখ্য চরিত্র প্রবেশ করেছে রাধিকা প্রখরাজের পাশাপাশি এখন ডাক্তার গুহ ও রঞ্জাবতীর চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখানে শুরু হয়েছিল রাধিকা পোখরাজের দুষ্টু মিষ্টি সম্পর্ক দিয়ে গল্প কিন্তু তারপর তাদের বিয়ে হয়। বিয়ের পরে তারা একে অপরের কাছে নিজেদের ভালোবাসা প্রকাশও করে কিন্তু পারিবারিক সমস্যার কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। তারা একে অপরকে ভালোবাসা থেকে আজও বিরত থাকতে পারেনি কিন্তু জীবনে দুজনেরই অন্য মানুষ প্রবেশ করেছে।

প্রসঙ্গত একপ্রকার পরিস্থিতির চাপে পড়ে রঞ্জাবতীকে বিয়ে করতে হয় পোখরাজকে আর সেটা দেখার পরে নিজের জীবনে এগিয়ে যাবে বলে, ডাক্তার গুহকে বিয়ের প্রস্তাব দেয়। এমনকি আস্তে আস্তে দেখানো হয় রাধিকা আর ডাক্তার গুহর মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হচ্ছে। কিন্তু পোখরাজ রঞ্জাবতীকে বিয়ে করলেও সে এখনো মনে মনে রাধিকাকে ভালোবাসে।

সেটা সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রঞ্জাকেও। রঞ্জাবতী এবং ডাক্তার গুহ দুজনেই রাধিকা এবং পোখরাজের সম্পর্ক ঠিক করার বহুবার চেষ্টা করেছে কিন্তু সেটা ঠিক হয়নি। কিন্তু বর্তমানে রাধিকার চরিত্রটি আরো বেশি বিরক্তিকর হয়ে উঠছে দর্শকের চোখে। গতকালের পর্বের পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে রাধিকার চরিত্র নিয়ে।

পোখরাজ আজও রাধিকাকে ভালবাসে সেটা জেনেই সুযোগ নিচ্ছেন রাধিকা! পুলিশের ভয় দেখালো শেষে! রাধিকার উপর বেজায় চটেছে দর্শক

প্রসঙ্গত সম্প্রতি পর্বে রাধিকা পোখরাজকে রঞ্জাবতীকে ভালো না বাসার ফলে নানা রকম কথা শুনিয়েছে। এমনকি পুলিশের ভয় পর্যন্ত দেখিয়েছে। এই দেখে দর্শকরা বলছে রাধিকা যেহেতু জানে যে পোখরাজ আজও তাকে ভালোবাসে সেটার সুযোগ নিচ্ছে সে। এমনকি রাধিকা পোখরাজকে এদিন তুই তুকারি করেছে। যা নিয়েও দর্শকমহলের নিন্দার ঝড় উঠেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর