কর্মফলদাতা ও ন্যায় দণ্ডাধিকারী শনি প্রতিটি ব্যক্তর জীবনকে প্রভাবিত করে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে গোচর করছে। আগামী ১৭ জুন রাত ১০টা ৪৮ মিনিটে এই রাশিতেই বক্রী হবে শনি। ৪ নভেম্বর সকাল ৮টা ২৬ মিনিট পর্যন্ত শনির বক্রী দশা চলবে। তার পর পুনরায় মার্গী হবে। শনি বক্রী হলে কিছু রাশির লাভ হতে পারে, আবার কোনও কোনও রাশির জীবনে সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী, কুম্ভে শনি বক্রী হলে ৫ রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
দেখে নেওয়া যাক, সেই ৫ রাশি কী কী-
বৃষ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির দশম স্থানে শনি বক্রী হবে। এর ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের প্রচুর দৌড়ঝাপ করতে হবে। আবার বৃষ রাশির যে জাতক-জাতিকারা নতুন চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের এখনও অপেক্ষা করতে হবে। এর ফলে লাভ অর্জন করতে পারবেন আপনারা। এর পাশাপাশি বেশ কিছু কাজে বিলম্ব হতে পারে। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন।
মেষ রাশি
শনির বক্রীদশা এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করবে। অধিক পরিশ্রম সত্ত্বেও সাফল্য লাভ করতে পারবেন না। এর পাশাপাশি স্বাস্থ্য সমস্যা লেগে থাকবে। এর ফলে শারীরিক ও মানসিক অবসাদের শিকার হতে পারেন এই রাশির জাতক-জাতিকা। দাম্পত্য ও প্রেম জীবনেও সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের, কারণ অবসাদ দেখা দিতে পারে। তবে ধন লাভের সুযোগ রয়েছে। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
কর্কট রাশি
এই রাশির ওপর শনির আড়াই চলছে। আবার এর অষ্টম স্থানে বক্রী শনি কর্কট জাতক-জাতিকাদের জীবনে নানান সমস্যা উৎপন্ন করতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন রাখতে হবে আপনাদের। কর্মক্ষেত্রে সময় ভালো নয়, কোনও কারণে মেজাজ নষ্ট হতে পারে। তবে নিজের ওপর মানসিক অবসাদকে প্রভাব বিস্তার করতে দেবেন না। দাম্পত্য জীবনে অবসাদ দেখা দেবে।
কুম্ভ রাশি
এই রাশিতেই গোচর করার সময়ে বক্রী হচ্ছে শনি। এর পাশাপাশি এই রাশিতে শনির সাড়েসাতি চলে। এর ফলে এই রাশির জাতক-জাতিকারা শারীরিক ও মানসিক অবসাদের শিকার হবেন। স্বাস্থ্য চিন্তায় ফেলবে। তাই নিজের বিশেষ যত্ন নিন। দাম্পত্য জীবনেও অবসাদ বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। তবে ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হবে। কেরিয়ারে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
তুলা রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে শনির উল্টো পথে হাঁটার ঘটনাটি তুলা রাশির জাতকদের সমস্যা বাড়িয়ে দেবে। এই রাশির চাকরিজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা দিতে পারে। তবে চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে, তা এখনই করবেন, এর জন্য কিছু সময় যেতে দিন। তার পর কোনও পদক্ষেপ করবেন। প্রেম জীবনেও সমস্যা দেখা দেবে। তাই এই বিবাদ যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!