বিশেষ সম্প্রদায়কে খুশি করতে কি মিথ্যা ধর্ষণের মামলা সংবাদ চ্যানেলের হিন্দুত্ববাদী সম্পাদকের বিরুদ্ধে

ধর্ষণে অভিযুক্ত হিন্দি সংবাদমাধ্যমের কর্ণধার সুরেশ চাভাঙ্কে| তাকে গ্রেফতারের দাবি উঠল সোশ্যাল মিডিয়ায় | সুদর্শন টিভি চ্যানেলের এক মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় | ৩৬বছর বয়সী ওই কর্মীর দায়ের করা এফআইআরে সুরেশ ছাড়া নাম রয়েছে স্বঘোষিত ইশ্বর আশারাম বাপুর ছেলে নারায়ণ সাঁইয়ের | পনেরো দিন আগে পুলিশে অভিযোগ জানান ওই কর্মী | অভিযোগ পাওয়ার পর পনেরো দিন ধরে প্রাথমিক তদন্তের পরে এই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মহিলা থানায় |

যদিও এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেই হিন্দুত্ব বাদীরা মনে করছেন | স্বঘোষিত হিন্দুত্ববাদী অ্যাঙ্কার বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন সুরেশ | তিনি তার লাইভ শোতে বাবর ও অন্যান্য মুসলিম সম্রাটদের কুকীর্তির কথা প্রচার করে থাকতেন |

বিশেষ সম্প্রদায়কে খুশি করতে কি মিথ্যা ধর্ষণের মামলা সংবাদ চ্যানেলের হিন্দুত্ববাদী সম্পাদকের বিরুদ্ধে

দিল্লি সংঘর্ষের সময় সুদর্শন টিভির এডিটর ইন চিফ সুরেশ তার ট্যুইটার হ্যান্ডেলে কপিল মিশ্রার একটি পোস্টকে রিট্যুইট করে লেখেন যে রাজধানী দিল্লি জ্বালানোর পর ফ্রান্সের প্যারিসেও দৌরাত্ম্য চালাচ্ছে ওই বিশেষ সম্প্রদায় | ২রা মার্চ এই পোস্ট করেন সুরেশ |

বিশেষ সম্প্রদায়কে খুশি করতে কি মিথ্যা ধর্ষণের মামলা সংবাদ চ্যানেলের হিন্দুত্ববাদী সম্পাদকের বিরুদ্ধে

তারপরেই এই অভিযোগকে একেবারেই উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে | বিজেপির বিরুদ্ধে চক্রান্ত বলেও দাবি হিন্দুত্ববাদীদের| ধর্ষণের অভিযোগের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় অ্যারেস্টসুরেশ চাভাঙ্কে | ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী আর্জি জানানো হয় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এই চ্যানেল প্রধানকে গ্রেফতার করা হয় |

তারপরেই ট্যুইট করে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বলেন,তার সরকার এই ঘটনা মোটেই ভালো চোখে দেখছে না | কেউ যদি কোন বিশেষ সম্প্রদায়ে নিশানা করে সম্প্রীতি ভাঙার চেষ্টা করে তা মোটেই ভালো চোখে দেখবে না তার সরকার | অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে | তাঁর উত্তরে কটাক্ষ করেন সুরেশ | লেখেন এবার থেকে কি তবে টিভি শোয়ের স্ক্রিপ্ট হেমন্ত শোরেনকে দেখিয়ে পড়তে হবে |

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর