এবার মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, বিপুল পদে নিয়োগ করছে এসএসসি, আগামীকালের মধ্যেই আবেদন করুন

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। বিপুল পদে নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন। এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাবিলদার ও মাল্টি টাস্কিং পদে নিয়োগ করছে এসএসসি। আগামী ২১শে জুলাই অর্থাৎ আগামীকালই আবেদন করার শেষ তারিখ।

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বহওয়া আবশ্যক। তবে এসসি, এসটি বিভাগের প্রার্থীদের ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করতেই হবে।

শূন্যপদ

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের নানান মন্ত্রক, বিভাগে মাল্টি টাস্কিং ও হাবিলদার পদে কর্মীদের নিয়োগ করা হবে। মাল্টি টাস্কিং পদে ১১৯৮ টি এবং হাবিলদার পদে ৩৬০ টি পদে নিয়োগ করা হবে। অর্থাৎ মোট ১৫৫৮ টি শূন্যপদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন।

বেতন

পে স্কেল ১ অনুযায়ী মাসিক বেতন পাবেন নিযুক্ত প্রার্থীরা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে: ৩০ জুন
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২১ জুলাই
  • অনলাইনে ফি পেমেন্টের শেষ তারিখ: ২২ জুলাই
  • অফলাইনে চালান তৈরির শেষ তারিখ: ২৩ জুলাই
  • চালানের মাধ্যমে পেমেন্টের শেষ তারিখ: ২৪ জুলাই
  • আবেদনপত্র এবং অনলাইন পেমেন্ট সংশোধনের তারিখ: ২৬ থেকে ২৮ জুলাই

আবেদন ফি

আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে প্রার্থীদের। তবে মহিলা, এসসি, এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া

দুটি পদের জন্যই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। সেশন ১ এবং সেশন ২, এই দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও হাবিলদার পদের জন্য ফিজিক্যাল এফিসিয়েনসি টেস্ট (পিইটি) দিতে হবে প্রার্থীদের।

কীভাবে আবেদন করতে হবে

যোগ্য প্রার্থীদের এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনও পন্থায় আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আরও অন্যান্য খবর