রবিবার হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ফের বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। এর পাশাপাশি ব্যান্ডেল-নৈহাটি ও কাটোয়া-আজিমগঞ্জ শাখাতেও একাধিক লোকাল বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, ওভারহেডে বিদ্যুতের কাজ ও ট্র্যাকের মেরামতি-সহ একাধিক কারণে বাতিল হয়েছে ট্রেনগুলি। এর জেরে আগামীকাল, রবিবার ফের একদফা দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।
ওভারহেডের কাজ ও রেল লাইনের কাজের জন্য আগামীকাল বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, সেগুলি হল-
- হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৩৩, ৩৭৯১৫, ৩৭৮২৭, ৩৭২৩৫, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১
- বর্ধমানের দিক থেকে আগামীকাল যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৬৮৪০, ৩৬৮৪২, ০৩৫১৭, ৩৭৮৩২, ৩৬৮৪৪
- শিয়ালদহ থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১
- ডানকুনি থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২
- আগামীকাল ব্যান্ডেল থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৭৭৪৯, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮
- নৈহাটি থেকে বাতিল ট্রেন- ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭
- মেমারি থেকে বাতিল- ৩৭৬৫২
- চন্দনপুর থেকে বাতিল ট্রেন- ৩৬০৩৪
- আসানসোল থেকে বাতিল ট্রেন ০৩৫৪৮
- কাটোয়া থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৩৫, ০৩০৯৫, ০৩০৯৭
- আজিমগঞ্জ থেকে আগামীকালের বাতিল ট্রেন- ০৩০৯৬, ০৩০৯৮, ০৩০৩৬।
শুধু তাই-ই নয়, আগামীকাল, রবিবার হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।





