অনুব্রত মন্ডল হয়ে দাঁড়িয়েছেন ভোট কর্মীদের আতঙ্কের কারণ। তাই এবারে অনুব্রত মন্ডলকে ভোটের দিন তারই গৃহে নজরবন্দী করে রাখার দাবী জানালেন ভোট কর্মীরা। এই দাবী নিয়ে ভোট কর্মীরা ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন নির্বাচন কমিশনের নিকট।
ভোট কর্মীদের অভিযোগ যে, তাদের বার বার শাসক দলের হয়ে ভোট করানোর জন্য হুমকি দিচ্ছেন অনুব্রত মন্ডল। ভোট কেন্দ্রে যাতে অন্য দলের কোনো এজেন্টও না বসতে পারেন তা নিয়েও ভোট কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ ফলস্বরূপ অনুব্রত মন্ডলকে নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ভোট কর্মীদের মাঝে৷ আর তাই ভোটের দিন অনুব্রত মন্ডলকে গৃহবন্দী করে রাখার জন্য দাবী জানিয়েছেন ভোট কর্মীরা।
এই নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন ভোট কর্মী ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক স্বপন মন্ডল৷ সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের নিকট ভোট কর্মীদের পক্ষ থেকে এক পত্র দেওয়া হয়েছে যেখানে রয়েছে অনুব্রত মন্ডলকে গৃহবন্দী করার দাবী। সেই পত্রে ভোট কর্মীরা দাবী জানিয়েছেন তাদের সুরক্ষার খাতিরে অনুব্রত মন্ডলকে ভোটের দিন গৃহবন্দী করে তাঁর থেকে সমস্ত সরঞ্জাম কেড়ে নেওয়ার এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবেই গৃহ থেকে বাইরে বেরোতে না দেওয়া হয় সে নিয়েও দাবী জানানো হয়েছে।
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com
আরও পড়ুন
RELATED Articles