এই বছর রাখি বন্ধন উৎসবে রাজ্যজুড়ে মহিলাদের জন্য বিশেষ কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল। রাজ্যের ১০ হাজার বাড়িতে রাখি বন্ধন করা হবে তৃণমূলের তরফে। এই কর্মসূচির নাম ‘অবিচ্ছিন্ন বাঁধন’। এই কর্মসূচির কথা জানালেন তৃণমূল মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কী কর্মসূচি পালন করা হবে?
আগামী ৩১ তারিখ রাখিবন্ধন উৎসব। তবে তিথি অনুযায়ী, ৩০ তারিখ রাতেও রাখি পরানো যাবে। এই বছর এই দিনে বিশেষ কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আজ, বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের ৩৪১টি ব্লকের মধ্যে প্রতি ব্লকে ২০টি বাড়িতে হবে রাখিবন্ধন উৎসব। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ২০টি বাড়িকে রাখা হয়েছে এর আওতায়।
হিসেব অনুযায়ী, ৫০ হাজার মেয়েকে রাখি পরানো হবে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচি শুধুই নারীদের জন্য, জানা গিয়েছে মহিলা তৃণমূলের তরফে।
রাখিবন্ধন মানে সকলেই মনে করেন এই বাঁধন ভাই ও বোনের সম্পর্কের বন্ধন। এই বিশেষ দিনে ভাইয়ের হাতে রাখি বাঁধে বোন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে রাখিবন্ধনের ডাক দিয়েছিলেন, তার মূল সুরই ছিল সৌভ্রাতৃত্ব। মহিলা তৃণমূল কংগ্রেস সেই সৌভ্রাতৃত্বকে উদযাপন করতে চলেছে বাড়ির মেয়ে, বউদের হাতে রাখি পরিয়ে।
এই রাখিবন্ধনকে সামনে রেখে বিজেপিও ময়দানে থাকবে দিনভর। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান বাংলায় এসেছিলেন। দলের অভ্যন্তরীণ বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন, রাখিবন্ধন উৎসবকে বড় করে পালনের বার্তা দেন। এই উৎসবকে সামনে রেখে জনসংযোগে জোর দেওয়ার কথাও বলেন তিনি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার