বেতন ১ লক্ষেরও বেশি, বিপুল পদে নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন, জেনে নিন আবেদনের সমস্ত খুঁটিনাটি

নানান সময়েই নানান পদে নিয়োগ করতে থাকে স্টাফ সিলেকশন কমিশন। এবারও তেমনই নানান পদে চলছে নিয়োগ। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

কোন পদে নিয়োগ হবে

কেন্দ্রের বাণিজ্য এবং শিল্প মন্ত্রক, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক, রাজস্ব দফতর, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস, সশস্ত্র বাহিনীর সদর দফতর-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা, বিভাগ এবং মন্ত্রকের জন্য এই নিয়োগ। জুনিয়র ট্রান্সলেশন অফিসার (জেটিও), জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (জেএইচটি), জুনিয়র ট্রান্সলেটর (জেটি), সিনিয়র হিন্দি ট্রান্সলেটর (এসএইচটি) এবং সিনিয়র ট্রান্সলেটর (এসটি) পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যার জন্য মোট শূন্যপদ ৩০৭।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- ২২ আগস্ট থেকে
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ১২ সেপ্টেম্বর
  • আবেদনপত্র সংশোধন- ১৩-১৪ সেপ্টেম্বর
  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা- অক্টোবর

বয়সসীমা

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য রয়েছে আলাদা যোগ্যতার মাপকাঠি। সেক্ষেত্রে বিশদে জানতে দেখতে পারেন মূল বিজ্ঞপ্তি।

বেতন

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে যথাক্রমে ৩৫,৮০০- ১,১২,৪০০ টাকা এবং ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি

চারটি পর্যায়ে নির্বাচন করা হবে। দুটি লিখিত পরীক্ষার পর হবে নথিপত্র যাচাইকরণ এবং মেডিক্যাল পরীক্ষা। তারপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

কীভাবে আবেদন করতে হবে

  • প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/-তে যেতে হবে।
  • হোমপেজে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
  • সমস্ত বিবরণী দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র ডাউনলোড করতে হবে।
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদনপত্র জমা দিতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর