বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎই মনে পড়ে যে ভিটামিন ট্যাবলেটটাই তো খাওয়া হয়নি। যেমন মনে পড়া, তেমন কাজ। পকেট থেকে বের করে খেয়ে ফেলেন ট্যাবলেট। কিন্তু আসলে ট্যাবলেটই খেলেন তো? না, কয়েক সেকেন্ড পরই টনক নড়ে যে ভিটামিন ট্যাবলেটের জায়গায় ভুল করে স্বামীর এয়ারপড গিলে নিয়েছেন তিনি।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গিয়েছে, ট্যানা বার্কার নামের এক ৫২ বছর বয়সী মহিলা রার বান্ধবীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। অর্ধেক রাস্তা হাঁটার পর তিনি খেয়াল করেন যে তিনি ভিটামিন ট্যাবলেট খেতে ভুলে গিয়েছেন।
সেই কারণে দেরি না করে পকেট থেকে ট্যাবলেট বের করে জল দিয়ে গিলেও নেন তিনি। কিন্তু তারপরই তিনি বুঝতে পারেন যে তিনি যা খেয়েছেন তা আসলে ট্যাবলেট নয়, তা হল তাঁর স্বামীর বহুমূল্য এয়ারপড। স্বামীর এয়ারপড ও ভিটামিন ট্যাবলেট একই পকেটে রেখেছিলেন তিনি। বের করার সময় ভুলবশত হাতে নিয়ে নেন এয়ারপড আর তা ট্যাবলেট ভেবে গিলে ফেলেন।
বাড়ি ফিরে স্বামীকে সেকথা জানান ট্যানা। তাঁর কথা শুনে তাঁর স্বামী হাসিতে ফেটে পড়েন। এই ঘটনার কথা ট্যানা নিজের নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনায় কী এয়ারপডের জন্য দুঃখ পাওয়া উচিত নাকি ট্যানার কীর্তিতে হাসা উচিত, তা বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা।
তবে এই ঘটনার পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন ট্যানা। তাঁর শ্বাসনালীতে যেহেতু এয়ারপডটি আটকে যায়নি, তাই তা মলের সঙ্গে বেরিয়ে যাবে বলেই জানান চিকিৎসক। আর হয়েছেও তাই। সত্যি সত্যিই সেই বহুমূল্য এয়ারপড বেরিয়ে আসে মলের সঙ্গে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন ট্যানা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার