অ্যাসিড বৃষ্টি বাংলায়

আজ মেঘলা আকাশের সাথে সাথে গোটা কলকাতা জুড়ে সকাল থেকে বইছে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে বাতাসের উপরিভাগে শুষ্কতার দেখা দিয়েছে এই কারণেই এমন ঝোড়ো হাওয়া বইছে সারাদিন বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে শুধু কলকাতা নয় বিহার ও ঝাড়খন্ডের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। উওরবঙ্গেও ভালো রকম ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। গোটা রাজ্যজুড়েই অসময়ের এই বৃষ্টির কথা জানা গিয়েছে।

শুক্রবার সিউড়িতে অ্যাসিড বৃষ্টির খবর পাওয়ামাত্রই হইচই শুরু হয়ে যায়। সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন আকাশ, হঠাৎ শুরু হয় বৃষ্টি। তবে সাধারণ বৃষ্টি নয়, জলের ফোঁটা পড়তেই দেখা যায় হলুদ ছোপ পড়ে যাচ্ছে সেখানে। আবহাওয়াবিদদের মতে পরিবেশের জন্য ভয়ংকর এই অ্যাসিড বৃষ্টি। তবে শুধু এ রাজ্যেই নয় বৃষ্টির খবর পাওয়া গেছে দিল্লীতেও। বজ্র-বিদ্যুৎসহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে দিল্লির বিভিন্ন অঞ্চল থেকে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর