রেশন দুর্নীতি নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল। ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমন আবহে এবার রাজ্যের নানান প্রান্ত থেকে দুয়ারে রেশন প্রকল্পে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠছে। কিছুদিন আগেই রেশনে পোকা ধরা বিলির অভিযোগ উঠেছিল মালদহ থেকে। এবার ফের তেমনই এক অভিযোগ উঠল।
কী অভিযোগ করা হয়েছে?
এবার স্থান হুগলির আরামবাগ। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার বিকালে গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারের রেশন ক্যাম্পে দুয়ারে রেশন প্রকল্পের কাজ চলছিল। গ্রামের কয়েকটি পাড়া নিয়ে একটি জায়গা ঠিক করে সেখান থেকেই দেওয়া হয় দুয়ারে রেশন প্রকল্পের সামগ্রী দেওয়া হয়। কিন্তু এদিন রেশন বিলি করার পরই ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা।
এদিন নিজেদের কাজ করছিলেন রেশন কর্মীরা। তবে এলাকাবাসীর অভিযোগ, রেশনে যে আটা দেওয়া হয়েছে, তা খাওয়ার একেবারেই অযোগ্য। তাদের অভিযোগ, আটার প্যাকেট খুলতেই দেখা যায়, তাতে পোকা কিলবিল করছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এই ক্ষোভের মধ্যে পড়ে চম্পট দেন রেশন ডিলার সুব্রত মুখোপাধ্যায়। রাত পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাঁর।
কী জানাচ্ছেন এলাকাবাসীরা?
এক বাসিন্দার কথায়, “আগেরবার যে আটা দিয়েছিল তাতে পোকা ছিল। এবারেও একই ছবি। চালেও তো অনেক সময় পোকা পাওয়া যায়। এই আটা তো খাওয়া সম্ভব নয়। এ জিনিস খেলে তো আমাদের মতো গরিব মানুষের শরীর খারাপ হয়ে যাবে। সরকার বিষয়টা দেখুক। আমরা এটাই চাই”।
রেশনের আটাতে যে পোকা রয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন রেশন কর্মীরা। এক রেশন কর্মী জানান, “আমাদের ডিস্ট্রিবিউটর যা দিয়েছে তাই তো দিচ্ছি। আমরা কী করব বলুন। এই অভিযোগ পেলাম। এবার এটা ডিস্ট্রিবিউটরদের জানাব”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!