কেউ পড়ে ক্লাস ওয়ানে, কেউ ক্লাস টু, কেউ থ্রি বা কেউ ফোর, ব্যস এটুকুই ক্লাস। কিন্তু ক্লাসে পড়ুয়ারা পড়াশোনা করে না। স্কুলে গিয়ে আবর্জনা, বাথরুম সাফ করে ছোটো ছোটো শিশুরা। এমনটাই অভিযোগ উঠল রাজ্যের এক সরকারি স্কুলের বিরুদ্ধে।
কী ঘটেছে ঘটনাটি?
এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের টিআইসি-সহ স্কুলের স্টাফদের বিরুদ্ধে উঠল এমন অভিযোগ। জানা গিয়েছ, ওই স্কুলে পড়ুয়া সংখ্যা ২২৯ জন। কিন্তু সেখানী পর্যাপ্ত শিক্ষক নেই। মাত্র দু’জন শিক্ষক সেখানে তাও একজন আবার ছুটিতে। সেই কারণে ঠিকমতো ক্লাসও হচ্ছে না স্কুলে। টিআইসি দিয়েই চলছে স্কুল।
কিন্তু সেখান থেকে উঠেছে এক ভয়ঙ্কর অভিযোগ। সেই স্কুলে ছোটো ছোটো পড়ুয়াদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো হচ্ছে বলে অভিযোগ। আবর্জনা ফেলানো হচ্ছে পড়ুয়াদের দিয়ে। এই ঘটনা জানার পরই ক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলে এসে বিক্ষোভ দেখান তারা।
অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলে ভালো মিড ডে মিল দেওয়া হয় না। এক অভিভাবক বলেন, “স্কুলের মাস্টাররা ভালো খাবার রান্না করে খায়। কিন্তু ছাত্রদের একেবারে বাজে খাবার দেওয়া হয়”।
তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের টিআইসি। তবে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে যে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, তা স্বীকার করে নেন তিনি। এক পড়ুয়া জানায়, “বিকাশ স্যার তো বাথরুম পরিষ্কার করায়। যে খাবার দেয় সেই খাবারও বাজে”।





