৫০০ বছর পর সূর্য ও শুক্রের মিলনে বিরল যোগ, প্রবল আর্থিক উন্নতি হবে ৩ রাশির, জীবনে বাড়বে বিলাসিতা

নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহই নিজের স্থান পরিবর্তন করে। গ্রহের এই স্থান পরিবর্তন কোনও কোনও রাশিতে শুভ তো আবার কোনও কোনও রাশিতে অশুভ প্রভাব ফেলে। গ্রহের স্থান পরিবর্তনের ফলে নানান যোগও তৈরি হয়। এভাবেই এবার তুলা রাশিতে শুক্র ও সূর্য মিলিত হয়ে নীচভঙ্গ রাজযোগ গঠিত হয়েছে।

গত ১৮ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করেছে। আর গত ৩ নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করেছে শুক্র। বর্তমানে তুলা রাশিতে শুক্র ও সূর্য উভয়েই নীচস্থ হয়ে আছে। এর জেরেই তুলা রাশিতে শুক্র ও সূর্যের মিলনে নীচভঙ্গ রাজযোগ গঠিত হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই নীচভঙ্গ রাজযোগ তিন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে এসেছে। 

সেই তিন রাশি কী কী, জেনে নেওয়া যাক-

কর্কট রাশি

নীচভঙ্গ রাজযোগের শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সাহস ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এদের। সব কাজেই মিলবে সাফল্য। এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা বিদেশে সঙ্গে ব্য়বসা যুক্ত, তারা দারুণ লাভবান হবেন। এই সময় নতুন গাড়ি ও বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। জীবনে আরাম আয়েশ ও বিলাসিতা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

কন্যা রাশি

এই নীচভঙ্গ রাজযোগ বদলে দিতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জীবন। এই সময় আচমকাই প্রচুর অর্থ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। কেরিয়ারেও সাফল্য মিলবে। এই সময় অসম্পূর্ণ কাজ শেষ হবে। এই সময় ব্যবসাতেও লাভ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

নীচভঙ্গ রাজযোগের প্রভাবে জীবনে ভালো সময় এসেছে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় সব কাজে ভাগ্যকে পাশে পাবেন এরা। দীর্ঘদিনের আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে। কেরিয়ারে উন্নতির পথে বাধা কেটে যাবে। আর্থিক লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসা সম্প্রসারণ করার জন্যও এটি উপযুক্ত সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles