গত রবিবার ছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার হয়েছে ভারতের। স্বপ্নভঙ্গ হয়েছে ১৪০ কোটি দেশবাসীর। এই নিয়ে যখন গোটা দেশ মন খারাপের অন্ধকারে ডুবে, তখন প্রতিবেশী দেশ থেকে এক ‘পৈশাচিক’ উল্লাসের ছবি।
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর বাংলাদেশিদের উল্লাস করতে দেখা যায়। রাস্তায় নেমে উচ্ছ্বাস করতে দেখা যায় তাদের। সেই ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশিদের এও বলতে শোনা গিয়েছে যে তারা অস্ট্রেলিয়ার জিতের জন্য খুশি নন, বরং ভারতের হারের জন্য খুশি।
এমন ঘটনার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট প্রেমীদের মতে, এই ধরণের ভিডিও সত্যিই হতাশাজনক। খেলায় হার-জিত থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা দেশ হেরে গিয়েছে বলে প্রতিবেশী দেশ এভাবে আনন্দ-উল্লাস করবে, তা কোনওভাবেই কাম্য নয়।
ভারতের হারে বাংলাদেশিদের এই উচ্ছ্বাস বিসিসিআই-ও ভালো চোখে দেখেনি। সেই কারণে বিসিসিআই আসন্ন ক্রিকেট প্রিমিয়াম লিগ অর্থাৎ আইপিএল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে। এবার দার্জিলিংয়ের এক হোটেলেও এমনই এক সিদ্ধান্ত নিতে দেখা গেল।

দার্জিলিংয়ের একটি হোটেল Royoporus Taktsang। সেই হোটেলের তরফে তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে যে অনির্দিষ্টকালের জন্য তাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং বন্ধ রাখা হয়েছে। এই পোস্টের প্রথমেই রয়েছে ভারতীয় পতাকার ইমোজি। ভারতের হারে বাংলাদেশিদের উল্লাসের কারণেই যে দার্জিলিংয়ের এই হোটেল এমন সিদ্ধান্ত নিয়েছে, তা বেশ স্পষ্ট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার