এই সপ্তাহের মাঝামাঝি, আগামী ৩০ নভেম্বর তুলা রাশিতে গোচর করবে বৃশ্চিক। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আজ, ২৭ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহটি প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য বিশেষ সুখের হতে চলেছে। চলতি মাসের শেষ তারিখে প্রেম ও ভালোবাসার কারক গ্রহ শুক্র নিজের অবস্থান পরিবর্তন করবে। শুক্রের এই গোচরের প্রভাব নানান রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবনে পড়তে চলেছে।
দেখে নেওয়া যাক, চলতি সপ্তাহে শুক্রের শুভ প্রভাবে কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভরপুর রোম্যান্স থাকবে
বৃষ রাশি
শুক্রের গোচরের প্রভাবে এই সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসার টান অনেকটাই বাড়বে। এই রাশির জাতক-জাতিকারা সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে খুবই রোম্যান্টিক সময় কাটাবেন। এই সময়টায় বিবাহিত দম্পতিদের জীবনে কোনও নতুন অতিথির আগমন হতে পারে বা আগমন বার্তা পেতে পারেন।
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে প্রেম জীবন নিয়ে দারুণ খুশি থাকবেন। এই সপ্তাহে সঙ্গী ও তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে সুন্দর চিন্তাভাবনা মাথায় আসবে। এই সপ্তাহের শুরু থেকে জীবনে রোম্যান্স যেন উপচে পড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন আরও জোরালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
এই সপ্তাহে প্রেমের সম্পর্কে নানান মধুর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন এই রাশির জাতক-জাতিকারা। সপ্তাহের শুরুতে আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের প্রেমিক বা প্রেমিকার। সঙ্গী এই সপ্তাহে নতুন করে প্রেমে পড়বেন এই রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশি
এই সপ্তাহ প্রেম জীবনের ক্ষেত্রে দারুণ সময় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা এখনও সিঙ্গল, এই সপ্তাহে তাদের জীবনে প্রেমের আবির্ভাব হতে পারে। আর এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ, তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন বা তাদের বিয়ের কথা পাকা হতে পারে এই সপ্তাহে। চলতি সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত দম্পতিদের মধ্যেও প্রেম বেশ বাড়বে।





