১২ বছর পর সূর্য-বৃহস্পতির মিলনে নবপঞ্চম যোগ, দারুণ লাভের নুখ দেখবেন ৩ রাশি, পড়াশোনা-চাকরি সবক্ষেত্রে শুভ যোগ

সূর্য ও বৃহস্পতির মিলনের ফলে নবপঞ্চম রাজযোগ তৈরি হতে চলেছে। বর্তমানে বৃহস্পতির রাশি ধনুতে অবস্থান করছে সূর্য। আর অন্যদিকে বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে। এই মুহূর্তে বৃহস্পতি ও সূর্য পরস্পরের থেকে নবম ও পঞ্চম স্থানে রয়েছে। ত্রিকোণ অবস্থায় রয়েছে সূর্য ও বৃহস্পতি। আর এই অবস্থানের ফলে ১২ বছর পর নবপঞ্চম রাজযোগ গঠিত হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নবপঞ্চম রাজযোগ বেশ কিছু রাশির জন্য শুভ হতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কর্কট রাশি

দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা এই সময় সম্পন্ন হবে। ধনসম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময় দারুণ সাফল্য পাবেন। এই সময় উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিজীবী জাতক-জাতিকারা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। এমন পরিস্থিতিতে সাফল্য লাভ করতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা এই সময় ভালো মুনাফা পাবেন। নতুন চুক্তি সাক্ষর করবেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

নবপঞ্চম রাজযোগের ফলে এই রাশির জাতক-জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়েতেও ভালো লাভ অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন চাকরির সন্ধান পাবেন এরা। এই সময় কোনও বড়সড় দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন ধরে আটকে থাকা চুক্তি সম্পন্ন হবে। চাকরিজীবী জাতকরাও লাভ পাবেন এই সময়।

বৃশ্চিক রাশি

সূর্য ও বৃহস্পতির নবপঞ্চম যোগ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে অনুকূল প্রভাব বিস্তার করবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই সময়। মা-বাবার পূর্ণ সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবনে আনন্দ বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির যে জাতক-জাতিকারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা সুফল পেতে পারেন। কাজের কারণে নতুন যাত্রা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles