‘ভালোবাসার জয়’! স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট, তাও প্রেমের টানেই বাড়ি থেকে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে দুই সমকামী তরুণীর

প্রথমে সোশ্যাল মিডিয়ায় আলাপ। এরপর ফোন নম্বর চালাচালি। এরপর থেকেই শুরু ভালোভাবে আলাপচারিতা। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অবশেষে কালী মন্দিরে গিয়ে নিজেদের প্রেমকে স্বীকৃতি দেন তারা। বিয়ে করেন দুই সমকামী তরুণী।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে মালদহে। জানা গিয়েছে, মালদহের কালিয়াচকের বাসিন্দা হলেন পপি মণ্ডল আর বামনগোলায় থাকেন প্রতিমা বিশ্বাস। সাউথ মালদহ কলেজের প্রথম বর্ষের ছাত্রী পপি। আর নালাগোলার একটি স্কুলে পড়াশোনা করছে প্রতিমা। দু’জনেই তারা প্রাপ্তবয়স্ক।

তাদের আলাপ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফোন নম্বর আদানপ্রদানের পর ধীরে ধীরে শুরু হয় চ্যাট, ফোনে গল্প, দেখা করা। এভাবেই একে অপরকে ভালোবেসে ফেলেন দুই তরুণী। পরিবারের তরফে মেনে নেয় নি তাদের সম্পর্ক। সেই কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা।

অবশেষে বুধবার রাতে মালদহ শহরের হ্যান্টা কালীবাড়ি মন্দিরে গিয়ে বিয়ে করেন দুই সমকামী তরুণী। মালাবদল, সিঁদুর দান সবই হয় কিন্তু কোনও পুরোহিতকে কোনও মন্ত্র উচ্চারণ করতে দেখা যায় না। সঙ্গে ছিলেন তাদের কিছু বন্ধুবান্ধব। তারাই বিয়েতে সাহায্য করেন। দুই তরুণী বিয়ে শুনে আবার অনেকেই তা দেখতে ভিড় জমান ওই মন্দিরে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্কে স্বীকৃতি দিলেও সমকামী বিয়েকে স্বীকৃতি দেয় নি। তবে সেদিকে কোনও মাথাব্যাথা নেই পপি ও প্রতিমার। তারা নিজেদের মতো করেই ভালো থাকতে চান। জীবনের নতুন অধ্যায়কে ভালোভাবে শুরু করতে চান তারা। সামাজিক সমালোচনার ভয় তারা পান না। তাদের কথায়, “আমাদের ভালোবাসার জয় হয়েছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles