হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর দুদিন ধরে পালিত হবে রাখী উত্সব। আগামী ৩০ ও ৩১ অগস্টে পালিত হবে এই বি্শেষ উত্সব। দিনটি যেমন বিশেষ, তেমন এই পবিত্র দিনে ঘটছে আরও এক কাকতালীয় ঘটনা। এবছর রাখি বন্ধনের দিন গুরু ও শনির কৃপায় ৩ রাশির জাতক-জাতিকাদের উপর অর্থ ও সৌভাগ্য বর্ষণ হতে চলেছে। এই দিনে বিরল কাকতালীয় ঘটনার সুফল পাবেন তারা।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ২০০ বছর পর এবার রাখী পূর্ণিমার দিন ঘটছে বিরল কাকতালীয় ঘটনা। এই কারণে, বৃহস্পতি ও শনির প্রভাব পড়বে বেশ কিছু রাশির উপর। এই বিরল যোগের কারণে রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের তালাও খুলে যাবে এদিন থেকে।
আর্থিক লাভের পাশাপাশি ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন রাশির জাতক-জাতিকা।দেবী লক্ষ্মীর আশীর্বাদে দুঃখ ও দারিদ্র্যের অবসান ঘটবে ও কখনও অর্থের অভাব হবে না। রক্ষাবন্ধনের শুভ কাকতালীয় ও কোন কোন রাশির জাতকরা প্রচুর টাকা-পয়সার লটারিতে সফল হবেন। এবার রক্ষাবন্ধনে, ২০০ বছর পর, শনি ও বৃহস্পতি নিজস্ব রাশিতে বিপরীতমুখী অবস্থায় বসে থাকবে, যার কারণে কিছু রাশির উপর এর ইতিবাচক প্রভাব দেখা দেবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য রক্ষাবন্ধনের দিনটি সৌভাগ্যের প্রমাণ হবে। এ দিন থেকে আগামী এক মাস পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে টাকা পাওয়া যাবে। অর্থের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। সংরক্ষণ করতে সক্ষম হবে। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ হবে প্রচুর। বৃহস্পতির শুভ প্রভাবে দাম্পত্য জীবনের বাধার অবসান ঘটবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য রক্ষাবন্ধনের দিনটি সৌভাগ্যের হতে চলেছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলোও শেষ হবে। এই সময়ে, জীবনসঙ্গী ও পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে রাজযোগের সুফল পাবেন। আয়ের সঙ্গে উৎস বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। সমাজে সম্মান বাড়বে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা সাফল্য পাবেন।
সিংহ রাশি
রক্ষাবন্ধনে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। দেবী লক্ষ্মী ও শনির কৃপায় ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো লাভ পাবেন। সম্পদ বৃদ্ধির ফলে পরিবারে সুখ আসবে। এই সময়ে বিনিয়োগের জন্য অনুকূল। বিনিয়োগ করার পর এক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে।





