আগামী শুক্রবার অর্থাৎ ১০ই নভেম্বর ধনতেরস। হিন্দু শাস্ত্রে এই দিনটিকে খুবই বলে মনে করা হয়। এইদিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে বিশেষ প্রাপ্তি হয়। খুলে যায় ভাগ্য, বৃদ্ধি পায় সম্পত্তি। এইদিন কোনও না কোনও ধাতু কেনার নিয়ম রয়েছে বিশেষ করে সোনাদানা। ধনতেরসের দিন রাশি মিলিয়ে জিনিসপত্র কিনলে শুভ লাভ মেলে।
ধনতেরসের কিছু টোটকা
- ধনতেরসের দিন মা লক্ষ্মীর দেবীর সামনে কড়ি, গোটা হলুদ, পান, সুপারি ও ধান রেখে পুজো করুন।
- অনেকেই এই দিন ঝাঁটা কেনাকে খুব শুভ বলে মনে করেন। ধারণা, এই দিন ঝাঁটা কিনলে পুরনো ঋণ দ্রুত শোধ হয়।
- ধনতেরসের দিন কলা গাছের মূলে সর্ষের তেল, সিঁদুর, হলুদ এবং জল নিবেদন করুন।
- ধনতেরসের দিন নতুন জিনিস কেনাকে খুব শুভ বলে মানা হয়। যদি সম্ভব হয় এদিন বাড়ির শিশুকে অবশ্যই কিছু কিনে দিন।
ধনতেরসের দিন কোন রাশির জাতক-জাতিকারা কোন জিনিস কিনবেন
মেষ – সোনা, রুপো, বস্ত্র।
বৃষ – পিতলের জিনিস, রুপোর গহনা।
মিথুন – সোনা ও রুপো।
কর্কট — জমি, চাল, চিনি এবং বস্ত্র।
সিংহ – ঘর সাজানোর জিনিস, সোনা।
কন্যা – ঘরের আসবাবপত্র, পান্না বা সবুজ রঙের কোনও বস্ত্র।
তুলা – সুগন্ধি যেকোনো জিনিস, হীরে এবং সোনা গহনা।
বৃশ্চিক – তামার জিনিস বা লাল কোনও জিনিস বা বস্ত্র, সোনা।
ধনু – হলুদ রঙের জামা, বাসন যে কোনও ধাতুর।
মকর – সোনা রুপোর গহনা, সিল্ক জামা কাপড়।
কুম্ভ – চিনি, চাল, সোনা, রুপো, ইলেকট্রিক জিনিস।
মীন – হলুদ রঙের রত্ন, সোনা, রুপো এবং হলুদ রঙের জিনিস।
ধনতেরসের দিন এই কাজগুলি মোটেই করবেন না
- ধনতেরসের দিন কালো রঙের কোনও জিনিস কিনবেন না। ধারালো বা লোহার কোনও জিনিসও কিনবেন না এদিন।
- ধনতেরসের দিন বাড়ি থেকে কাউকে নুন দেবেন না, এর ফলে নিজের বাড়ির লক্ষ্মী অন্যত্র চলে যায়।
- এই দিন কারোর কাছ থেকে টাকা ধার করবেন না বা কাউকে ধার দেবেনও না।





