২০২৬ সালের জানুয়ারি এক বিশেষ জ্যোতিষ ঘটনাকে কেন্দ্র করে বেশ আলোচনায়। বছরের প্রথম মাসেই তৈরি হতে চলেছে বিরল পঞ্চগ্রহী যোগ, যা অনেকের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে ধারণা জ্যোতিষশাস্ত্রের। মকর রাশিতে একে একে শুক্র, সূর্য, মঙ্গল, বুধ ও চন্দ্রের অবস্থান একই জায়গায় মিলিত হয়ে তৈরি করবে এই বিশেষ সংযোগ। ১৮ থেকে ২০ জানুয়ারির মধ্যে তৈরি হওয়া এই যোগ আগামী বছরের শুরুতেই তিনটি রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে।
প্রথমেই উল্লেখযোগ্য বৃষ রাশি। পঞ্চগ্রহী যোগ এই রাশির জাতকদের আর্থিক উন্নতির বড় সুযোগ এনে দিতে পারে। আয়ের নতুন নতুন পথ তৈরি হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা অর্থও ফিরে আসতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন এবং নতুন চুক্তি বা সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদেরও জন্য এটি উপযুক্ত সময় হতে পারে, কারণ লাভের সম্ভাবনা অনেক বেশি থাকবে। পরিবারের কারও কাছ থেকে সুখবরও মিলতে পারে, যা মনকে আনন্দে ভরিয়ে দেবে।
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাস কর্মক্ষেত্রে উন্নতির বার্তা বহন করে আনতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতনবৃদ্ধির মতো খবর পেতে পারেন, আর ব্যবসায়ীরা নতুন প্রকল্পে সাফল্য অর্জন করতে পারেন। সামাজিক মর্যাদা বাড়তে পারে এবং গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ আসতে পারে। বৈরী বা বিরোধীদের শক্তি কমে যাবে, ফলে আটকে থাকা কাজ এগোবে দ্রুত। দীর্ঘ যাত্রা বা কর্মসূত্রে ভ্রমণও ফলপ্রসূ হতে পারে।
সবশেষে রয়েছে মকর রাশি, যাদের ওপরেই পঞ্চগ্রহী যোগ গঠিত হবে। এই রাশির জাতকদের জন্য জানুয়ারি মাস হবে সাহস, আত্মবিশ্বাস এবং সাফল্যের এক নতুন অধ্যায়। কর্মক্ষেত্রে যোগ্যতার স্বীকৃতি মিলবে এবং পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। অবিবাহিতদের জন্য এটি শুভ সময়, কারণ বিয়ের আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। যেকোনো গুরুত্বপূর্ণ কাজ হাতে নিলে সফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং মানসিক শক্তিও বাড়বে।
আরও পড়ুনঃ West Bengal Teacher Recruitment : নির্বাচনের আগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজ্যে! ‘যোগ্য চাকরিহারাদের কোনো ক্ষতি হতে দেবে না, বিরোধীরা বাধা দিতে চাইছে’ – জানালেন ব্রাত্য বসু!
এই বিরল পঞ্চগ্রহী যোগ ২০২৬ সালের শুরুতেই তিন রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সময়কে কাজে লাগাতে পারলে সারা বছর জুড়েই মিলতে পারে ইতিবাচক ফল।





