দুর্গাপুজোর আগে বক্রী হচ্ছে বৃহস্পতি, দারুণ আর্থিক লাভ করবে ৩ রাশি, পূর্ণ হবে সমস্ত স্বপ্ন, পৌঁছবে উন্নতির শীর্ষে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি হল সুখ, সৌভাগ্য, জ্ঞান, খ্যাতি ও সমৃদ্ধির কারক গ্রহ। কোষ্ঠীতে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক সুখ সমৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এই কারণে কারোর ভালো সময় চললে সাধারণ ভাবে বলা হয় যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে।

বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বৃষ রাশিতে থেকেই আগামী ৯ অক্টোবর বৃহস্পতি বক্রী চলনে যাবে। আর সেদিন থেকেই শুরু হচ্ছে শারদীয়া দুর্গাপুজো। ৯ অক্টোবর পালিত হবে মহাষষ্ঠী। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রীদশায় থাকবে। পুজোর মুখেই দেবগুরুর বিপরীতমুখী চলনের ফলে লাভবান হবেন একাধিক রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশি

বক্রী বৃহস্পতির প্রভাবে এই বছর দুর্গাপুজোর শুরুতে সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবেন এই রাশির জাতক-জাতিকারা। যে সাফল্য পাওয়ার জন্য এরা এতদিন ধরে চেষ্টা করছিলেন, তা এই সময় পাবেন। চাকরি ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা টাকা পেয়ে যাবেন এই সময়। কঠিন পরিশ্রম করলে পরিপূর্ণ ফল পাবেন। স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মিথুন রাশি

মহাষষ্ঠী থেকে বৃহস্পতির বক্রী চলন শুরু হলে সোনার ভাগ্য খুলে যাবে এই রাশির জাতক-জাতিকাদের। নিজেদের সব লক্ষ্য অর্জন করতে পারবেন এরা। সব স্বপ্ন সফল হবে এদের। কোনও নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন এরা। এই সময় যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

বৃশ্চিক রাশি

দুর্গাপুজো থেকেই খুব ভালো সময় আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। যে সব সমস্যা এখন ভোগাচ্ছে, বৃহস্পতি বক্রী হলেই সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন এরা। কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। এই সময় দারুণ সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ীরাও বড় মুনাফা অর্জন করবেন। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর